‘নুন আনতে পান্তা ফুরায়’, বারুইপুর স্টেশনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা বৃদ্ধ দম্পতির

Share:

নিজস্ব প্রতিনিধি, বারুইপুর :চূড়ান্ত অর্থের অভাব। দুইবেলা খাবার তো দূর, একবেলা ঠিকমতো খাবার জোটানো দুষ্কর হয়ে উঠেছিল। পেটে খিদে থাকলেও, তা মেটানোর মতো সামগ্রী থাকত না। তাই খালি পেটে জল খেয়েই দিন কাটাত প্রবীণ দম্পতি। বয়স হয়ে যাওয়ায় কেউ কাজও দিচ্ছিল না। খাবার কিনে খাওয়ার মতো সামর্থ নেই। তাই খিদের যন্ত্রণা থেকে মুক্তি পেতে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা বৃদ্ধ দম্পতির। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর স্টেশন চত্বরেই ঘটে গিয়েছে এমন মর্মান্তিক ঘটনা।

জানা গিয়েছে, অভাব ও মানসিক চাপ নিতে পারছিলেন না সত্তরোর্দ্ধ ব্যক্তি ও তাঁর ষাটোর্দ্ধ স্ত্রী। মু্ক্তির পথ হিসেবে বেছে নিয়েছেন বিষ। নিজেদের শেষ করে দেওয়ার চেষ্টা করছিলেন। স্টেশনের লোকজন তাঁদের স্টেশনে লুটিয়ে থাকতে দেখে জানান জিআরপিকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। দ্রুত বৃদ্ধ দম্পতিকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় পুলিশ। হাসপাতালে ভর্তি রেখেই তাঁদের চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বৃদ্ধের শারীরিক অবস্থার উন্নতি হলেও বৃদ্ধার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।বৃদ্ধ দম্পতি ডায়মন্ডহারবারের বাসিন্দা। তাঁদের কোনও সন্তান নেই।

পুলিশ সূত্রে খবর, বৃদ্ধ করোনার আগে একটি কারখানায় কাজ করতেন। কিন্তু লকডাউনের সময় তাঁর কাজ চলে যায়। বয়স হয়ে যাওয়ার কারণে তাঁর কাজও জোটেনি। যার ফলে অর্ধেকের বেশি দিনই খালি পেটেই কাটাতে হয় তাঁদের। এইভাবে বেঁচে থাকার থেকে মৃত্যুকে বেছে নিতে চেয়েছিলেন। তাই স্বামী-স্ত্রী দুজনেই বিষ খেয়ে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেন। শনিবার সকালে ডায়মন্ডহারবার ট্রেনে করে তাঁরা বারুইপুরে এসেছিলেন। চার নম্বর প্ল্যাটফর্মে সারাদিন কাটিয়েছিলেন। সন্ধ্যায় বিষ খেয়েছেন বলে জানা গিয়েছে। প্ল্যাটফর্মে দুজনকে অচেতন হয়ে পড়ে থাকতে দেখে সন্দেহ হয় যাত্রীদের। তাঁরাই জিআরপিকে খবর দেয়। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।

‘মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই তৃণমূলের অস্তিত্ব ছিল,’ দাবি দিলীপের

বিয়ের আগেই সন্তানের জন্ম দিলেন লেডি গাগা, বাবা হলেন বিশ্বখ্যাত গায়িকার বাগদত্তা পোলানস্কি

বন্যাত্রাণ পৌঁছানোর সময় নৌকায় থাকা চিকিৎসকদের আক্রমণ কুমিরের, তার পর…

ভারতকে উপহার জিনপিং-য়ের, গুয়াংজু থেকে নয়াদিল্লি বিমান পরিষেবা শুরুর ঘোষণা চিনের

টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন এই বোলার, পিছনে ফেললেন কাকে?

নিম্নচাপ সরতেই কমছে বৃষ্টি, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

ED অভিযানের পরেই বড় সিদ্ধান্ত, কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা হরিশ রাওয়াতের

শনিবার অর্থাৎ আজ থেকে দিল্লিতে শুরু হচ্ছে ব্রিকস সম্মেলন 

ওভারটেক করতে গিয়ে বিপত্তি! পরপর তিনটি গাড়ির সংঘর্ষে রাশিয়ায় মৃত অন্তত ১২

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

হামলার পর তেল পরিবহণে বড় পদক্ষেপ, পাইপলাইন বন্ধ করল সৌদি আরব

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক