বিয়ের আগেই সন্তানের জন্ম দিলেন লেডি গাগা, বাবা হলেন বিশ্বখ্যাত গায়িকার বাগদত্তা পোলানস্কি

বিয়ের আগেই প্রথম সন্তানের মা হলেন বিশ্বখ্যাত পপ গায়িকা লেডি গাগা। বাবা হলেন লেডির গাগার বাগদত্তা-উদ্যোক্তা মাইকেল পোলানস্কি।

Share:

নিজস্ব প্রতিনিধি: হলিউডে সুখবর! বিয়ের আগেই প্রথম সন্তানের মা হলেন বিশ্বখ্যাত পপ গায়িকা লেডি গাগা। বাবা হলেন লেডির গাগার বাগদত্তা-উদ্যোক্তা মাইকেল পোলানস্কি। তবে গায়িকার কোলে ছেলে এল না মেয়ে, তা জানাননি। ব্যাপারটি গোপনে রেখেছেন গায়িকা ও তাঁর পরিবার। পাশাপাশি কবে সন্তানের জন্ম দিলেন গায়িকা, সেটাও জানাননি। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি উত্তর ক্যালিফোর্নিয়ায় সন্তান ও হবু স্বামীর সঙ্গে দেখা গিয়েছে গায়িকাকে। সন্তানকে বুকে জড়িয়ে রেখেছিলেন গায়িকা। এটাই সন্তানের আগমনের পরে প্রথমবার তাঁর জনসমক্ষে আসা। কারণ, সম্প্রতি অনেকগুলি মাস ৪০ বছর বয়সী গাগা এবং ৪২ বছর বয়সী পোলানস্কি লোকচক্ষুর আড়ালে ছিলেন। তাতেই জল্পনা তীব্র হয় যে, গাগা গর্ভবতী। মা হতে চলেছেন। কিন্তু প্রকাশ্যে এমন বিষয়ে কিছু জানাননি গায়িকা-অভিনেত্রী।

গত অগস্টে শেষবার জনসমক্ষে দেখা গিয়েছিল গাগাকে, যখন তিনি উত্তর ক্যালিফোর্নিয়ায় একজন ভক্তের সঙ্গে সেলফি তোলার জন্য দাঁড়িয়েছিলেন। এর আগে, মে মাসে তাঁকে লস অ্যাঞ্জেলসের ‘দ্য গ্রোভ’-এ দেখা গিয়েছিল। কিন্তু সন্তান জন্ম দেওয়ার বিষয়ে গ্র্যামি-বিজয়ী গায়িকা বা তাঁর বাগদত্তা পোলানস্কির দল কিছুই জানাননি। যদিও ২০২৫ সালের মার্চে দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে সন্তান ধারণের ইচ্ছা প্রকাশ করেছিলেন গাগা। সেই কারণেই গাগার ব্যক্তিগত জীবন ভক্তদের মধ্যে আলাদা করে আগ্রহ বাড়িয়েছিল।

প্রসঙ্গত, ২০১৯ সালে পোলানস্কির সঙ্গে গাগার সম্পর্কের বিষয়টি প্রথম সামনে আসে। এরপর ২০২৪ সালের মার্চে বাগদান সম্পন্ন করেন এই জুটি। এবং নিজেদের ভালবাসাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যান তাঁরা। কিন্তু এই জুটি ব্যক্তিগত জীবনকে সবসময়ই প্রচারের আলো থেকে দূরে রাখেন। তবে এবার তাঁদের ছোট্ট পরিবার আরও এক সদস্য সংখ্যা বাড়ল। প্রায় নয় মাস ধরে সফরের পর তিনি সম্প্রতি এপ্রিলে তাঁর ‘মেহেম বল’ ট্যুর শেষ করেছেন। এই বিশ্বব্যাপী সফরে তাঁর ৮৬টি শো ছিল। যেটি তাঁর সঙ্গীত জীবনের আর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করেছে। যাই হোক, পেশাগত জীবনের ব্যস্ততা পার করে অবশেষে গাগা মা হলেন। এবার দেখার পালা তাঁরা কবে তাঁদের সন্তানের আগমনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ভক্তদের কাছে শেয়ার করেন।

ওয়াংখেড়েতে এবার শচিন-রাহানের নামে লাউঞ্জ, বড় পদক্ষেপ মুম্বই ক্রিকেট সংস্থার

আমিশার বাড়িতে দুঃসাহসিক চুরি, খোয়া গেল অভিনেত্রীর মায়ের ৫ লক্ষ টাকার সোনার বালা

সাতসকালে রাজবাড়ির দিঘিতে ভাসতে দেখা গেল অজ্ঞাত যুবকের দেহ, কীভাবে মৃত্যু? তদন্তে পুলিশ

প্রেমিকের সঙ্গে ঘর ছেড়ে পালিয়েছিলেন স্ত্রী, দুজনকে ধরে এনে বিয়ে দিলেন স্বামী

‘মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই তৃণমূলের অস্তিত্ব ছিল,’ দাবি দিলীপের

বন্যাত্রাণ পৌঁছানোর সময় নৌকায় থাকা চিকিৎসকদের আক্রমণ কুমিরের, তার পর…

ভারতকে উপহার জিনপিং-য়ের, গুয়াংজু থেকে নয়াদিল্লি বিমান পরিষেবা শুরুর ঘোষণা চিনের

টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন এই বোলার, পিছনে ফেললেন কাকে?

নিম্নচাপ সরতেই কমছে বৃষ্টি, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

ED অভিযানের পরেই বড় সিদ্ধান্ত, কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা হরিশ রাওয়াতের

ওভারটেক করতে গিয়ে বিপত্তি! পরপর তিনটি গাড়ির সংঘর্ষে রাশিয়ায় মৃত অন্তত ১২

হামলার পর তেল পরিবহণে বড় পদক্ষেপ, পাইপলাইন বন্ধ করল সৌদি আরব

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক