দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সিপিএমের অভ্যন্তরীণ রিপোর্টে ক্ষমতায় আসছে তৃণমূল, লালপার্টির সমীক্ষায় পদ্মের সংখ্যা কত?‌

নিজস্ব প্রতিনিধি:‌ আজকের দিন বাদ দিলে দ্বিতীয় দফার ভোট হতে আর তিনদিন বাকি। এই আবহে সিপিএম একটি সমীক্ষা করেছে। সেখানে তারা কত পাচ্ছে?‌ এই অঙ্ক কষতে গিয়ে যে ফলাফল তাদের হাতে এসেছে তাতে কপালে ভাঁজ পড়তে পারে বিজেপির। আর অক্সিজেন পেতে পারে তৃণমূল কংগ্রেস। আর নিজেদের শূন্যের গেরো কাটছে বলে তাতে উঠে এসেছে। পাড়ায় চল থেকে বাড়ি চল আওয়াজ তোলা হয়েছিল। মিট দ্য ভোটার থেকে বাংলা বাঁচাও। টানা চার মাস ধরে এমন কর্মসূচি চালিয়েও যে ফসল ঘরে তুলেছে তারা তাতে শূন্যের গেরো কাটছে দেখে আপ্লুত সিপিএম বলে সূত্রের খবর।

এদিকে সিপিএমের এই অভ্যন্তরীণ রিপোর্ট প্রকাশ্যে আসেনি। তবে তা রয়েছে অনেক নেতার কাছেই। সেখান থেকে যা হাতে এসেছে তাতে আবার ক্ষমতায় আসছে তৃণমূল কংগ্রেস। বিজেপির আসন সংখ্যা কমছে। আর তা বেড়ে গিয়েই শূন্যের গেরো কাটছে সিপিএমের। দ্বিতীয় দফার ভোট হবে ১৪২টি আসন। যা হবে আগামী ২৯ এপ্রিল। এই আবহে লালপার্টির পক্ষ থেকে চুলচেরা সমীক্ষা করা হয়েছে। প্রত্যেক জেলা থেকে রিপোর্ট চলে এসেছে। তাতে দেখা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক জনমোহিনী প্রকল্প বাজিমাত করেছে। যা তৃণমূলকে এখন স্বস্তি দেওয়ার পক্ষে যথেষ্ট বলে সূত্রের খবর।

অন্যদিকে পরিসংখ‌্যান বলছে, প্রথম দফার ভোটের ১৫২টি আসনের মধ্যে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল জিতেছিল ৯২টিতে। বিজেপির দখলে ছিল ৫৯টি আসন। বাকি ১৪২টি আসন, যেখানে ভোট হবে সেখানে বিজেপির দখলে ছিল গতবার মাত্র ১৮টি আসন। এবার এসআইআর পর্বে নাম বাদ যাওয়া আর একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষে। তাই লালপার্টির সমীক্ষায় উঠে এসেছে, তৃণমূল কংগ্রেস দু’‌দফা নিয়ে মোট আসন পাচ্ছে ১৯০ থেকে ২২০। এই তথ্য সিপিএমের অভ্যন্তরীণ রিপোর্টে উঠে আসায় তৃণমূল কংগ্রেসের দাবিতেই সিলমোহর পড়ল বলে সূত্রের খবর।

এছাড়া সিপিএমের এই সমীক্ষা রিপোর্টে নিজেদের শূন্যের গেরো কাটছে বলে দাবি করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ডোমকল, জলঙ্গি–সহ মোট ১০টি আসনে জিতছে সিপিএম। কংগ্রেস পাচ্ছে মোট চারটি আসন। আর বিজেপি দু’‌দফা মিলিয়ে ৬০ অঙ্ক পার করতে পারছে না। অর্থাৎ বিজেপিতে যে ভোটব্যাঙ্ক ট্রান্সফার হয়েছিল সেটা এবার ফিরে আসছে। এই তথ্য কতটা মিলবে বা মিলবে না সেটার জন্য ৪ মে তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে গতকাল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছিলেন, প্রথম দফাতেই বিজেপি ১১০টি আসন পাচ্ছে। সিপিএমের এই রিপোর্টে তা খারিজ হয়ে গেল বলে সূত্রের খবর।

Published by:

Share Link:

More Releted News:

সল্টলেকের গোপন ডেরায় বিজেপির ভিন রাজ্যের লোকজন, সুজিত বসুর অভিযোগে অ্যাকশন

নোয়াপাড়া থানার পিছনে ভয়াবহ বিস্ফোরণ, কেঁপে উঠল এলাকা

দ্বিতীয় দফার ভোটের আগেই ফের ভাঙন হুমায়ুনের দলে, তৃণমূলে যোগ প্রার্থীর

রেকর্ড ভোট শীতলকুচিতে, ৯৯ শতাংশের দোরগোড়ায় পৌঁছেও কেন আটকে গেল পরিসংখ্যান?

নির্বাচনের শেষলগ্নে এক ধাক্কায় দাম কমলো ফুলের, মন খারাপ ব্যবসায়ীদের

উলটপুরাণ, প্রথম দফায় ১০ আসনে ২০২৪ সালের চাইতে কম ভোট পড়েছে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ