মুখ্যমন্ত্রীর পথই অনুসরণ করলেন সেলিম, এসআইআর নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন চিঠি

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ সকাল থেকে রাত সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের একটাই কাজ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গালমন্দ করা। কিন্তু সেটা শুনতে রাজি নয় বাংলার মানুষজন। কারণ বিজেপির বিরুদ্ধে একাই লড়াই করছেন মুখ্যমন্ত্রী। এমনকী এসআইআর নিয়েও মানুষের পাশে তিনিই দাঁড়িয়েছেন। বারবার নির্বাচন কমিশনারকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। মানুষের সাহায্যে ‘‌মে আই হেল্প ইউ’‌ ক্যাম্প খুলেছেন। ফর্ম পূরণ থেকে শুরু করে নথি জোগাড় করে দিচ্ছেন তাঁর তৈরি এই ক্যাম্পগুলি। এই পরিস্থিতিতে শূন্যর গেরো কাটাতে চাপে পড়ে এবার মুখ্যমন্ত্রীর পথেই হাঁটলেন মহম্মদ সেলিম।

এদিকে সামনে বিধানসভা নির্বাচন। সেখানে টিকে থাকতে গেলে মানুষের জন্য কিছু কাজ তো করতেই হবে। তাই এবার চাপে পড়ে এসআইআর নিয়ে সুর চড়ালেন সিপিএমের রাজ্য সম্পাদক। তবে অনেকটা দেরি করে ফেললেন বলে মনে করা হচ্ছে। এবার রাজ্যজুড়ে এসআইআরের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিলেন তিনি। একইসঙ্গে দেশজুড়ে বিজেপি’র অসভ্যতা–বর্বরতার প্রতিবাদে আগামী ১৭ জানুয়ারি সর্বত্র রাস্তায় নামবে সিপিএম বলে ঘোষণা করেছেন মহম্মদ সেলিম। এতদিন সিপিএমকে এসআইআর নিয়ে তেমন কোনও উদ্যোগ নিতে দেখা যায়নি। বরং তৃণমূল এবং মুখ্যমন্ত্রীর বিরোধিতা করেই ক্ষান্ত ছিল।

অন্যদিকে এবার মুজফ্‌ফর আহমদ ভবনে সাংবাদিক বৈঠক করে এসআইআরের বিরুদ্ধে রাস্তায় নামার আহ্বান জানান সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এমনকী নির্বাচন কমিশনের সিইও’‌কে চিঠি পাঠিয়েছেন তিনি। ১৭ জানুয়ারি জননেতা জ্যোতি বসুর প্রয়াণ দিবস। সেলিম বলেন, ‘‌বাবরি মসজিদ ভাঙার পর জ্যোতি বসু বিজেপি এবং উগ্র হিন্দুত্ববাদী শক্তিকে বলেছিলেন অসভ্য–বর্বর। আজ দেশজুড়ে আমরা তা দেখছি। উত্তরাখণ্ডে বিজেপি নেতাকে ‘খুশি করতে’ রাজি না হওয়ায় হোটেলের রিসেপশনিস্ট অঙ্কিতা ভাণ্ডারিকে খুন করা হয়েছে। অসমে আদানির জন্য উচ্ছেদ করা হচ্ছে গরিব মানুষদের। ওড়িশায় পরিযায়ী শ্রমিকদের ওপর আক্রমণ করা হচ্ছে। তাই ১৭ জানুয়ারি রাজ্যজুড়ে প্রতিবাদ হবে।’‌

এছাড়া পরিযায়ী শ্রমিকদের ফেরাতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। পোর্টাল খুলে তালিকা তৈরি করেছে। প্রকল্প এনে তাঁদের সাহায্য করছে। বিপদে পড়লে ভিন রাজ্য থেকে ফিরিয়ে আনছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। অথচ এতদিন পর পরিযায়ী শ্রমিকদের জন্য দরদ উথলে উঠল সিপিএমের। এখন এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী যা বলেছেন সেই সুরই শোনা গেল সিপিএমের রাজ্য সম্পাদকের গলায়। মহম্মদ সেলিমের বক্তব্য, ‘এসআইআর প্রক্রিয়া যখন বিহারে হল তখন ‘লজিক্যাল ডেসক্রিপ্যান্সি’ বলে কিছু ছিল না। আমাদের রাজ্যে এই প্রক্রিয়া শুরুর সময়ও বলা হল না। খসড়া তালিকা হয়ে যাওয়ার পর এই বিষয়টি আনা হলো কী করে? জোর করে নাম বাদ দিতেই হবে, তার জন্য?‌ সবচেয়ে সমস্যায় ফেলা হচ্ছে মহিলা, সংখ্যালঘু, তফসিলি জাতি, আদিবাসী–সহ প্রান্তিক মানুষকে। ইলেকশন রেজিস্ট্রেশন আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী ফর্ম ১২–তে নোটিস দিতে হয়। অথচ বিএলও’‌দের দিয়ে ফোন করে বলানো হচ্ছে, ডেকে পাঠানো হচ্ছে। নির্বাচন কমিশন আইন মানছে না। বৈধ ভোটারকে নোটিস পাঠানো হচ্ছে।’‌

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়