বিজেপির ৭৭ আসনকেই টার্গেট করছে সিপিএম, বিধানসভা নির্বাচনে ভোট ট্রান্সফার রুখবে?‌

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ কংগ্রেসের সঙ্গে সিপিএমের জোট হচ্ছে না। আর সেটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যেতেই নয়া রণকৌশল নিল আলিমুদ্দিন স্ট্রিট। আইএসএফের সঙ্গে জোট রেখেই এবার মাঠে নামতে চাইছে সিপিএম। তবে সিপিএম নেতারা সমীক্ষা করে দেখেছেন, তৃণমূল কংগ্রেসের ভোটব্যাঙ্ক ভাঙানো সম্ভব নয়। সেক্ষেত্রে বিজেপিতে স্থানান্তর হওয়া ভোট রুখতে হবে। ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়ে গিয়েছে জেলায় জেলায়। আর নিজেদের বিজেপির বিকল্প গড়ে তুলতে চাইছে লালপার্টি বলে সূত্রের খবর।

এদিকে সিপিএম এবার লড়াই করতে নামছে প্রধান বিরোধী দল হওয়ার জন্য। সেক্ষেত্রে ২০২১ সালে বিজেপির জেতা ৭৭টি আসনকেই টার্গেট করছে সিপিএম। যদিও বিজেপির জেতা ৭৭ আসন এখন আর নেই। সেটা নেমে এসেছে ৬৫টিতে। বহু বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। তাই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ওই ৭৭টি আসনে জান কবুল আর মান কবুল করে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে সিপিএম। এবার ওই ৭৭টি আসনে সিপিএম প্রার্থী দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্রের খবর।

অন্যদিকে ওই ৭৭টি আসন ছাড়াও নানা আসনে প্রার্থী দেওয়া হবে। তবে তাতে কতটা সাফল্য আসবে তা নিয়ে সংশয়ে আছেন সিপিএমের পোড়খাওয়া নেতারা। সংখ্যালঘু অধ্যুষিত আসনগুলি আইএসএফকে ছাড়বে সিপিএম বলে সিদ্ধান্ত নিয়েছে। আর শরিক দলগুলিকেও সবদিক বিবেচনা করেই আসন ছাড়া হবে। কিন্তু বিজেপিতে চলে যাওয়া সিপিএমের ভোট কি ফিরে আসবে?‌ রোখা যাবে ভোট ট্রান্সফার?‌ এইসব প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও সেই কাজ করতে শুরু করেছে সিপিএম। সিপিএম নেতারা জানেন, তৃণমূল কংগ্রেসের ভোটব্যাঙ্কে এক ইঞ্চি ফাটল ধরানো সম্ভব নয়। তাই এমন বিকল্প সিদ্ধান্ত বলে সূত্রের খবর।

এছাড়া বিজেপিকে কোনওদিনই সহ্য করতে পারে না সিপিএম। কিন্তু পরিস্থিতির জেরে ভোটব্যাঙ্ক ট্রান্সফার করতে হয়েছিল। কিন্তু এখন তা ব্যুমেরাং হয়েছে। অর্থাৎ শূন্যে নেমে গিয়েছে সিপিএম। এই আবহে এবার সিপিএম চাইছে চলে যাওয়া ভোট ফিরে আসুক। তাই নিয়ে একাধিক বৈঠক হয়েছে। আর তাতেই সিদ্ধান্ত হয়েছে বিজেপির জেতা ৭৭টি আসনকে টার্গেট করেই বিধানসভা নির্বাচনে ঝাঁপানো হবে। বিজেপির সঙ্গে সমানে সমানে টক্কর দিতে পারে তৃণমূল কংগ্রেস। তাই তৃণমূল আবার জিতবে সেটা জানে সিপিএম। কিন্তু ভোটব্যাঙ্ক ফিরিয়ে এনে ভোট কাটাকাটির সুযোগ নিয়ে ফাঁক গলে জিততে চাইছে সিপিএম বলে সূত্রের খবর। যদিও সেটা কতটা সম্ভব হবে সেটা সময়ই বলবে।

বিশেষ কালো মাস্ক পরে খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান, জানেন কেন?

শ্রমমন্ত্রী অর্জুন সিংহের উদ্যোগে খুলল জগদ্দলের জুট মিল, মুখে হাসি ফুটল শ্রমিকদের

জবরদস্ত স্টান্ট দেখালেন আলিয়া-ববি, ‘আলফা’র ট্রেলারে বড় চমক হৃতিকের

‘আইন হাতে তুলে নিলে কাউকে ছাড়া হবে না’, ফলতায় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভিক্ষার অজুহাতে এসে সর্বস্ব লুট! কেতুগ্রামের ঘটনায় চক্ষু চড়কগাছ স্থানীয়দের

ফের নিরাশ করলেন বৈভব, বিষ্ময় বালকের ব্যাটে রানের খরা

দিল্লিতে সাইবার জালিয়াতি চক্রের পর্দাফাঁস, লক্ষাধিক টাকা সহ গ্রেফতার ৫

দাম্পত্য কলহের জের! স্ত্রীকে এলোপাথাড়ি কোপ মেরে আত্মহত্যার চেষ্টা স্বামীর

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

জয় দিয়ে যাত্রা শুরু, জর্ডনকে ৩-১ গোলে হারাল অস্ট্রিয়া

জামাইষষ্ঠীর ভোজে নতুন চমক, বানিয়ে ফেলুন সুগন্ধি গন্ধরাজ চিংড়ি পোলাও

চিকেন-মাটন-মাছ নয়, জামাইষষ্ঠীতে বানান গন্ধরাজ ডিমের কোর্মা