৩০০ বছরের প্রাচীন কমলেকামিনী দুর্গা, তাঁর একহাতে ধরা দাঁ পরিবারের পূর্ব পুরুষ

ধনপতি একবার সওদা করতে সমুদ্রে পাড়ি দিয়েছিলেন। সমুদ্রের মাঝে প্রাকৃতিক দুর্যোগে পড়লে তিনি দেখতে পান এক দেবীকে।

Share:

নিজস্ব প্রতিবেদক: প্রায় ৩০০ বছরেরও বেশি প্রাচীন বনগাঁর দাঁ বাড়ির পুজো। কথিত আছে, স্বপ্নাদেশ পেয়েই পুজোর প্রচলন করেছিলেন পূর্বপুরুষ। দাঁ পরিবার  ছিল সওদাগর। জনশ্রুতি, স্বপ্নাদেশ পেয়ে বৈঁচিতে দেবী কমলেকামিনী দুর্গার পুজো শুরু করেছিলেন দাঁ পরিবারের সদস্যরা। তারপরে একসময় হয় বর্গী আক্রমণ।

সময়টা নবাব সিরাজদ্দৌলার। সেই সময় বর্গী আক্রমণ হয়। গভীর রাতে এলাকা ছেড়ে প্রাণ বাঁচাতে পালিয়ে আসেন ২ ভাই। ধনপতির উত্তর পুরুষ এক ভাই চলে যান যশোহরে। আর অন্য ভাই থাকেন বনগাঁ’র গোপালনগরে। গোপালনগরে যিনি ছিলেন তাঁর নাম কৃষ্ণচন্দ্র দাঁ। তিনি এখানেই কমলেকামিনী পুজো শুরু করেন। তাঁর উত্তর পুরুষ অজিত কুমার দাঁ বনগাঁয় প্রচলন করেছিলেন এই পুজো।

জনশ্রুতি, ধনপতি একবার সওদা করতে সমুদ্রে পাড়ি দিয়েছিলেন। সমুদ্রের মাঝে প্রাকৃতিক দুর্যোগে পড়লে তিনি দেখতে পান এক দেবীকে। এরপর তিনি  রাজা শালিবানকে সেই গল্প বলেছিলেন। সব শুনে রাজাও দেখতে চেয়েছিলেন দেবীকে। তবে সওদাগর নিয়ে গেলেও রাজা দেখা পাননি দেবীর। তাতেই ক্ষুব্ধ রাজা বন্দি করেন সওদাগর ধনপতিকে। এই ধনপতির ছেলে ছিলেন শ্রীমন্ত। তিনি বড় হয়ে উঠলে বাবার খোঁজ করতে রাজার কাছে যান। সমুদ্রে পাড়ি দেওয়ার সময় তিনিও দেখতে পেয়েছিলেন দেবীকে। তবে রাজাকে দেবী দেখাতে পারেননি শ্রীমন্ত। ক্ষুব্ধ রাজা তাঁকে ঠেলে ফেলে দিয়েছিলেন সমুদ্রে। তবে সমুদ্র থেকে তাঁর প্রাণ রক্ষা করেছিলেন দেবী। তারপরে দাঁ পরিবার স্বপ্নাদেশ পায় দেবীর। সেই থেকেই প্রচলন হয়েছিল পুজোর। এই দেবী মঙ্গলচণ্ডী। তিনিই পূজিতা হন কমলেকামিনী রূপে। তাঁর একহাতে শ্রীমন্ত। অন্যহাতে পদ্ম।  

জানা গিয়েছে, প্রতিমা নির্মাণ শুরু হয় জন্মাষ্টমীর দিন। রয়েছে কুমারী পুজোর প্রচলন।

‘নন্দীগ্রামে উপ নির্বাচনে কল্পনাতীত মার্জিনে জিতব’, হুঙ্কার মুখ্যমন্ত্রীর

মমতাপন্থী সাংসদ কীর্তি আজাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

নেপালের হড়পা বানের ২১ দিন পরেও নিখোঁজ কাঁচরাপাড়ার বাসিন্দা শর্মিষ্ঠা, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পরিবার

সঙ্কটজনক জেলবন্দি ইমরান, অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চাইলেন ৭ প্রাক্তন অধিনায়ক

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

গরম ভাতের সঙ্গে পাতে রাখুন তেল-ঝাল-মশলা ছাড়া ভাপা কই, জানুন রান্নার নিয়ম

‘আমি অবসর নিচ্ছি না’, সোশ্যাল মিডিয়ায় ভুলভাল তথ্য প্রচার নিয়ে ক্ষুব্ধ অমিতাভ বচ্চন

স্ত্রীকে খুশি করতে পার্কিং থেকে গাড়ি চুরি করল যুবক ,তার পর যা ঘটল…

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

বাবরি মসজিদে বিজেপির পতাকা লাগিয়ে অশান্তির ছক! ভাইরাল হুমায়ুনের অডিও

মহিলা বলে গ্রেফতার! আফগানিস্তানে গিয়ে চরম বিপদে জনপ্রিয় ভ্লগার

মর্মান্তিক! রেফ্রিজারেটর বিস্ফোরণে প্রাণ গেল একই পরিবারের ৪ সদস্যের