রেকর্ড তুষারপাতের জের, বরফের চাদরে মোড়া গোটা দার্জিলিং

চলতি শীতের মরশুমেই দশকের রেকর্ড ভেঙে বরফের চাদরে মুড়ে যায় গোটা দার্জিলিং। খুশির হাওয়া দেখা যায় পর্যটকদের মধ্যে

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি শীতের মরশুমেই দশকের রেকর্ড ভেঙে বরফের চাদরে মুড়ে যায় গোটা দার্জিলিং। খুশির হাওয়া দেখা যায় পর্যটকদের মধ্যে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নভাগে পশ্চিমিঝঞ্ঝার জ্বালায় যখন বৃষ্টির ভ্রুকুটি তখন পাহাড়ে বরফের দেখা মেলায় খুশি পর্যটকরা। সূত্রের খবর, দীর্ঘ দু’দশক বাদে গোটা ঘুম এলাকায় বরফের এই সাদা চাদর মোড়া পরিবেশ তৈরি হয়েছে। বছরের ষষ্ঠ তুষারপাতে আছন্ন দার্জিলিঙের ঘুম-সহ কার্শিয়াঙের চটকপুর।

পশ্চিমিঝঞ্ঝার হাত ধরেই এই তুষারপাত চলছে পাহাড়ে। চলতি বছরের ৩৮ দিনের মধ্যে এ নিয়ে ষষ্ঠ বার তুষারের চাদরে ঢাকা পড়েছে দার্জিলিং। টাইগার হিল, সান্দাকফুতে এই মরসুমে নিয়ম করে তুষারপাত হলেও ঘুম-সহ কার্শিয়াঙের চটকপুরে তুষারপাত দেখা গেল প্রায় বছর ২০ পর। গোটা উত্তর ভারতেও পশ্চিমিঝঞ্ঝার জন্য তুষারপাত চলছে। শুক্রবার সকাল থেকেই বৃষ্টির সঙ্গে পাহাড়ে চলছে তুষারপাত। দার্জিলিং-সহ কালিম্পং, কার্শিয়াঙের বেশ কিছু জায়গায় ঘন কুয়াশায় ঢেকে গিয়েছে, পাল্লা দিয়ে বাড়ছে বৃষ্টি। উত্তরবঙ্গ সহ পাহাড়ে শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার মধ্যেই তুষারপাত শুরু হয়েছে ঘুম-সহ চটকপুরে। সান্দাকফু, সিঙ্গালিলা রেঞ্জে অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি তুষারপাতের খবর মিলেছে। প্রবল তুষারপাতের জেরে সেরপাং, থ্রুমশিং লা, সেঙ্গর এবং লাটোং লা এলাকায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

বক্স অফিসে ঝড় তুলেছে ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

দীপাবলির আগেই ২,২৮৮ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দর কত? জানুন

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

মাগুর মাছের ঝোলেই তুষ্ট হন দেবী, ১২০০ বছরের এই কালীপুজোয় রয়েছে অলৌকিক কাহিনী

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

ভারতের হোটেলে আমেরিকান পর্যটকের মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী

নবম শ্রেণির হাফ ইয়ারলিতে ভাল রেজাল্ট, ছেলেকে BMW উপহার দিলেন বাবা

অভিষেকের জন্মদিনকে কেন্দ্র করে রণক্ষেত্র কালীঘাট, তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ