ওড়িশায় দুর্ঘটনায় মৃত ৬ পর্যটকের কফিনবন্দি দেহ ফিরল হাওড়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘুরতে গিয়ে ওড়িশায় বাস দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হওয়া  বাংলার ৬ পর্যটকের কফিনবন্দি দেহ ফিরল হাওড়ায়। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টে নাগাদ দুর্ঘটনায় নিহত পর্যটকদের দেহ এসে পৌঁছয় হাওড়ার উদয়নারায়ণপুর বাস স্ট্যাণ্ডে। এর পর সেখান থেকে মৃত ৫ জনের দেহ সুলতানপুর গ্রামে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন প্রতিবেশীরা। সেখানেই নিহত পর্যটকদের শেষ শ্রদ্ধা জানান গ্রামবাসীরা।

মঙ্গলবার রাত ১২টা নাগাদ ওড়িশার(Odisha) গঞ্জাম(Ganjam) জেলার ভঞ্জনগর(Bhanjanagar) থানার দুর্গাপ্রসাদ গ্রামের কাছে কলিঙ্গঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্যুরিস্ট বাস উল্টে যায়। সেই দুর্ঘটনায় মৃত্যু হয় বাংলার(Bengal) ৬ বাসিন্দার। নিহতরা হাওড়া(Howrah) জেলার উলুবেড়িয়া মহকুমার উদয়নারায়ণপুর(Udaynarayanpur) ব্লকের সুলতানপুর(Sultanpur) গ্রামের বাসিন্দা। রাজ্যের পর্যটকদের মৃত্যুতে বুধবার শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি। শোক জ্ঞাপন করার পাশাপাশি মৃত ও আহতদের দ্রুত ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ গ্রহণ করার কথা জানান রাজ্যের প্রশাসনিক প্রধান। এর পর বৃহস্পতিবার ভোরে নিহত পর্যটকদের দেহ ফিরে এল নিজেদের গ্রামে।

হাওড়ার সুলতানপুর গ্রামের ৭০জন বাসিন্দা গত রবিবার বাস ভাড়া করে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে ঘুরতে বেড়িয়েছিল। ওড়িশার দারিংবাড়ি থেকে কলিঙ্গঘাট হয়ে বিশাখাপত্তনম যাওয়ার পথেই মঙ্গলবার রাতে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ৬ জন মারা যান। মৃতদের নাম যথাক্রমে মৌসুমি দেড়ে, রিমা দেড়ে, সুপ্রিয়া দেড়ে, সঞ্জীব পাত্র, বর্ণালী মান্না ও স্বপন গুছাইত। তবে স্বপনবাবু হুগলি জেলার বাসিন্দা ছিলেন। ঘটনায় আহত হয়েছেন ২৫জন। তাঁদের গঞ্জম জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি