দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা খুনে বড় সাফল্য, ৩ দিনের মধ্যেই গ্রেফতার দম্পতি

Share:

নিজস্ব প্রতিনিধি:  দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপিকার রহস্যময় খুনের মামলায় বড় সাফল্য পেল পুলিশ। ঘটনার মাত্র তিন দিনের মধ্যেই পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে।

নিহত অধ্যাপিকার নাম দেবস্মিতা পাল। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিবাজি কলেজের সহকারী অধ্যাপিকা ছিলেন। গত বুধবার পূর্ব দিল্লির বসুন্ধরা এনক্লেভের সত্যম অ্যাপার্টমেন্টে নিজের ফ্ল্যাট থেকে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা দেবস্মিতার পরিচিত হওয়ায় সহজেই তাঁর ফ্ল্যাটে প্রবেশ করতে পেরেছিল। তদন্তে উঠে এসেছে, পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে প্রায় ১,৪০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারা দিল্লিতে আসে। সিসিটিভি ফুটেজে মুখোশ পরে অভিযুক্তদের ফ্ল্যাটে ঢোকা এবং বেরিয়ে যেতে দেখা গিয়েছে।

দেবস্মিতা ওই ফ্ল্যাটে একাই থাকতেন। ২০১৭ সালে তাঁর বিয়ে হলেও ২০২২ সালে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়। বর্তমানে তাঁর প্রাক্তন স্বামী বেঙ্গালুরুতে থাকেন। তাঁর বোন যোগাযোগ করতে না পেরে তিনি ফ্ল্যাটে যান। সেখানে ফ্ল্যাটটি বাইরে থেকে তালা বন্ধ অবস্থায় দেখতে পান। পরে দরজা ভেঙে ভিতরে ঢুকতেই দেবস্মিতার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, তাঁর মাথায় গভীর আঘাতের চিহ্ন ছিল এবং হাতের শিরাও কাটা অবস্থায় পাওয়া যায়। তবে বাড়ি থেকে কোনও গয়না বা নগদ অর্থ চুরি যায়নি। ফলে এটি ডাকাতির উদ্দেশ্যে সংঘটিত অপরাধ নয় বলেই মনে করছেন তদন্তকারীরা। 

আরও পড়ুন: ভুয়ো পিজ্জা ডেলিভারির ফাঁদে আমেরিকায় ভারতীয় যুবকের মর্মান্তিক মৃত্যু

তদন্তে সম্পত্তি সংক্রান্ত বিবাদের সূত্র সামনে এসেছে। সেই কারণেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে বলে পুলিশের অনুমান। যদিও তদন্ত এখনও চলছে এবং পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয় মহল থেকে শুরু করে পশ্চিমবঙ্গেও। পুলিশ গ্রেফতার হওয়া দম্পতিকে জিজ্ঞাসাবাদ করছে এবং হত্যার পেছনের প্রকৃত কারণ জানার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ক্লান্ত জিনপিং, দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদির সঙ্গে ডিনার এড়িয়ে গেলেন চিনের প্রেসিডেন্ট

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

রাজাকে বলির খবরে সতীকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন রানি, খণ্ডরুই রাজবাড়ির অজানা গল্প গায়ে কাঁটা দেবে গায়ে

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের