কুয়ো থেকে উদ্ধার ভিন রাজ্যের ইঞ্জিনিয়রের দেহ, চাঞ্চল্য

বুধবার দেখা যায়, তাঁর দেহ পড়ে আছে এরিয়া স্টোরের কুয়োতে। তা দেখতে পেয়ে খবর দেওয়া হয় স্থানীয় থানায়। করা হয় দেহ উদ্ধার।

Share:

নিজস্ব প্রতিনিধি: এই রাজ্যের কুয়ো থেকে উদ্ধার হল ভিন রাজ্যের এক ট্রেনি ইঞ্জিনিয়রের দেহ (DEAD BODY)। জানা গিয়েছে মৃতের বাড়ি অন্ধ্রপ্রেদেশে। আর দেহ উদ্ধার হয়েছে দুর্গাপুরের একটি কুয়ো থেকে। ওই ইঞ্জিনিয়র ছিলেন ইসিএলে চাকুরিরত। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম গদলাভেতি ভরেনজানেইয়ুল। বয়স আনুমানিক ৩২। জানা গিয়েছে তিনি কর্মরত ছিলেন কেন্দা এরিয়া স্টোরে। থাকতেন কেন্দা এরিয়া কমপ্লেক্সের স্টাফ আবাসনে। আবাসন সূত্রে জানা গিয়েছে, তিনি একাই থাকতেন। গত সোমবার থেকেই নিখোঁজ হয়েছিলেন তিনি। তাঁর খোঁজ করেছিলেন আবাসনবাসী ও সহকর্মীরা। মঙ্গলবারেও তাঁর খোঁজ না পাওয়া যাওয়ায় বনবহাল পুলিশ ফাঁড়িতে করা হয় নিখোঁজ ডায়েরি। বুধবার দেখা যায়, তাঁর দেহ পড়ে আছে এরিয়া স্টোরের কুয়োতে। তা দেখতে পেয়ে খবর দেওয়া হয় স্থানীয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন অন্ডাল থানার বনবহাল পুলিশ ফাঁড়ির পুলিশ। তাঁর দেহ উদ্ধার করা হয়। মৃতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মৃতের দেহ চিহ্নিত করেছেন তাঁর সহকর্মীরা। আত্মহত্যা না কি পড়ে গিয়ে মৃত্যু না খুন, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় মৃতের পরিবার ও কর্মীমহল জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন