প্রতিমা নিরঞ্জনের সময় হড়পা বানে মৃত ৮, নিখোঁজ বহু

স্থানীয়দের দাবি, এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন বহু মানুষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজয়া দশমীর রাতে প্রতিমা নিরঞ্জনের সময় ভয়াবহ দুর্ঘটনা। জলপাইগুড়ির মাল নদীতে হড়পা বানের জেরে মৃত্যু হল অন্তত ৮ জনের। স্থানীয়দের দাবি, এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন বহু মানুষ। পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিকরা আহত বেশ কয়েকজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  এখনও চলছে উদ্ধারকাজ।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে মাল নদীতে প্রতিমা নিরঞ্জনের জন্য জড়ো হয়েছিলেন বহু মানুষ। রাত ৮টা নাগাদ আচমকা পাহাড়ের উপর থেকে জলের স্রোত নেমে আসে। সেই হড়পা বানে ভেসে যান অনেকে। স্রোতের টানে ভেসে যায় ট্রাকও। এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে, বহু মানুষ এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন। প্রশাসনের তরফে তল্লাশি ও উদ্ধারকাজ চালানো হচ্ছে। ঘটনায় জখম হয়েছে ১৪ জন। আহতদের চিকিৎসার জন্য মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, যাদের মৃত্যু হয়েছে তাদের নাম যথাক্রমে তপন অধিকারী(৭১), ঊর্মি সাহা(১৩), রুমুর সাহা(৪২), অংশ পণ্ডিত(৮), বিভা দেবী(২৮), সুভাশিষ রাহা(৬৩), স্বর্ণদীপ অধিকারী(২০), সুস্মিতা পোদ্দার (২২)।

এই বিপর্যয় নিয়ে জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু জানান, সকাল হতেই ভালোভাবে তল্লাশি চালানো হচ্ছে। জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, রাত সাড়ে ৮টা নাগাদ হড়পা বান নেমেছিল। তার জেরে কয়েক জন ভেসে যান। তাঁদের মধ্যে সাত জনের দেহ উদ্ধার হয়েছে। নদীতে তল্লাশি অভিযান চলছে। পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং অসামরিক প্রতিরক্ষা বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে বলে জানান তিনি।

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন