চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

টিকিট না পেয়ে রায়গঞ্জ ছেড়ে কলকাতার উদ্দেশে রওনা দেবশ্রীর

নিজস্ব প্রতিনিধিঃ রায়গঞ্জ থেকে লোকসভা নির্বাচনে টিকিট পাবেন না বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী। তাই তিনি  রায়গঞ্জ ছেড়ে পাঁচটি ব্যাগ নিয়ে  কলকাতার পথে রওনা দিলেন। আর তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক  তরজা। তবে এই নিয়েই বিজেপি সাংসদ কোন মন্তব্য করেনি। 

 সম্প্রতি রায়গঞ্জ শহরে  ‘বহিরাগত দেবশ্রী চৌধুরী নয়, ভূমি পুত্রদের প্রার্থী করতে হবে’- এই পোস্টার হাতে নিয়ে দন্ডিযাত্রা করেন বিজেপি কর্মীরা। আর এই যাত্রার  নেতৃত্ব দেয় বিজেপির প্রাক্তন জেলা সভাপতি।  এই আবহেই  আচমকাই রায়গঞ্জ ছাড়লেন দেবশ্রী।  এরপরেই তিনি বলেন, ‘আমি শীতের পোষাক আর সব্জী-চাল নিয়ে   কলকাতায় যাচ্ছি।  সঙ্গে আলু, চাল,এঁচোড় ইত্যাদি রয়েছে। ‘ তবে রাজগঞ্জ থেকে প্রার্থী হচ্ছেন কিনা জিজ্ঞাসা করা হলে দেবশ্রী এড়িয়ে যান।

অন্যদিকে গত ২ মার্চ বাংলায় বিজেপি-র ২০ জন প্রার্থীর তালিকার নাম ঘোষণা করে। আর সেই তালিকায় এই দেবশ্রী নাম। এরপর থেকেই শুরু হয় জল্পনা। একদিকে যখন চলছে গুঞ্জন তখন ৫ টি ব্যাগ নিয়ে রায়গঞ্জ থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন দেবশ্রী। আর এরপরেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে রায়গঞ্জ থেকে কি লোকসভা  নির্বাচনে দাঁড়াবেন দেবশ্রী ?  

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ