দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ডেঙ্গুর বলি ভাঙড়ের লাঙলপোতার মাজেদা বিবি, আইডি হাসপাতালে চিকি‍ৎসাধীন অবস্থায় মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে ডেঙ্গুর বলি এক।মৃত দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ের লাঙভাঙড়ের লাঙল পোতারল পোতার বাসিন্দা ।১০ তারিখ বেলেঘাটা আইডিতে (Beleghata ID Hospital) ভর্তি হয়েছিলেন ।বুধবার দুপুরে তার মৃত্যু হয়। ৬০ বছর বয়সী মাজেদা বিবি(Majeda Bibi)। লাঙলপোতার এই মহিলা মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে। বুধবার সন্ধ্যায় তার মৃতদেহ হাসপাতাল থেকে তুলে দেওয়া হয় পরিবারের হাতে। সোমবার দুপুরে বেলেঘাটা আইডি হাসপাতালে তিনি ভর্তি হয়েছিলেন। চিকিৎসা চলছিল কিন্তু বুধবার সকাল থেকে শারীরিক পরিস্থিতির অবনতি হয়।

অবশেষে বুধবার দুপুরের পর তার মৃত্যু হয়।কলকাতা পুরসভার তথ্য অনুযায়ী ২৬ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা ১০১৭, গত সপ্তাহে তা ছিল ৯৩২ ৷ এই এক সপ্তাহে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৮৫টি । অতীতে এর থেকে বেশি আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল । তবে অতীতের সঙ্গে চলতি বছরে বৃদ্ধির হার মেলালে এটা অনেকটাই কম । ২০২৪ সালে সংখ্যাটা ছিল খুবই কম,৭৯১ ৷ সেটা ছেড়ে দিলে ২০২৩ সালে এই সময় ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা ছিল ১১৪৪১। তার ১০শতাংশ রয়েছে এই বছর । এটাই ডেঙ্গু(Dengu) হওয়ার ভরা মরশুম ।

এখন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাবে । কলকাতা পুরসভার মেয়র নাগরিকদের সচেতন হওয়ার আবেদন জানিয়েছেন। তার দাবি কলকাতা নাগরিকরা যেদিন ১০০% সচেতন হবে ডেঙ্গু পুরোপুরি রোখা সম্ভব হবে।ডেঙ্গু দমনে তাই লাগাতার প্রচার চলছে। এলাকায় এলাকায় টাঙানো হয়েছে পোস্টার ও ব্যানার।

Published by:

Share Link:

More Releted News:

ভোটা চলাকালীন বিএলও-কে মারধরের অভিযোগ, চাঞ্চল্য নারায়ণগড়ে

নাতি-নাতনিদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বাঘমুন্ডির বিদায়ী বিধায়ক নেপাল মাহাত

নন্দীগ্রামে শেষবেলায় আক্রান্ত তৃণমূল,পিটুনি খেলেন পবিত্র’র বুথ এজেন্ট

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

ইভিএমে পদ্ম প্রতীকে কালির অভিযোগ, দ্রুত ব্যবস্থা সিআরপিএফের

শিলিগুড়িতে ভোটের দিন মুড়ি দিয়ে মধ্যাহ্ন ভোজন সারলেন গৌতম দেব

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ