পুজো মিটতেই রাজ্যজুড়ে ডেঙ্গির দাপট, হাসপাতালেও বাড়ছে রোগীর সংখ্যা

Share:

নিজস্ব প্রতিনিধি : পুজোর আগে কলকাতা ও শহরতলিতে বৃষ্টির জেরে ডেঙ্গি মশার লার্ভা ধুয়ে গিয়েছিল। কিন্তু কিছু কিছু জায়গায় জল জমেছিল। সেখানে বংশবৃদ্ধি শুরু করেছিল এডিস মশা। তার সঙ্গ দিয়েছিল ভ্যাপসা আবহাওয়া। ডেঙ্গি মোকাবিলায় প্রথম থেকে ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠছিল। বহু জায়গায় জল জমে নতুন করে এডিস মশার জন্ম হয়েছে। পুজো মিটতে না মিটতেই নতুন করে মাথাচাড়া দিয়েছে ডেঙ্গি।

পুজো কাটতে না কাটতেই সামান্য হলেও বেড়েছে ডেঙ্গির প্রকোপ। শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে পুজোর পর প্রায় দেড় গুণ ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে। শুধু ভর্তি নয়, আউটডোরে জ্বর নিয়ে চিকিৎসককে দেখানোর সংখ্যাও বেড়েছে। সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে ভর্তি রোগীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। কিন্তু যাঁদের কোমর্বিডিটি রয়েছে, তাঁদের সতর্ক করছে চিকিৎসকরা। স্বাস্থ্যদফতর সূত্রে খবর, সেপ্টেম্বরের শেষ এবং অক্টোবরের শুরুতেই কলকাতা ও তার উপকণ্ঠে ডেঙ্গি সংক্রমণের হার উল্লেখযোগ্য ভাবে বেড়েছে।

কলকাতার সল্টলেকের পাশাপাশি ঢাকুরিয়া, বেহালা, গড়িয়া, কসবা এবং উত্তর কলকাতার বিভিন্ন অংশে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়তে শুরু করেছে। স্বাস্থ্যভবন সূত্রে খবর, পুজোর আগে যেখানে আক্রান্তের সংখ্যা ২০০-র মধ্যে বেঁধে রাখা হয়। কিন্তু পুজোর সময় থেকে সেটা বাড়তে বাড়তে অক্টোবরে টপকে গিয়েছে ৮০০-র বেশি। শুধু কলকাতা নয়, জেলাতেও একই পরিস্থিতি। তবে বর্ষার আগে থেকে মোকাবিলার প্রস্তুতি নেওয়া হয়েছে। বছরের চেয়ে কম হলেও এখন সংক্রমণ ভালো রকম মাথাচাড়া দিয়েছে। রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা আগস্টের তৃতীয় সপ্তাহে ৪ হাজার ছিল। রুবি হাসপাতাল সূত্রে খবর, গত এক সপ্তাহে ডেঙ্গি রোগীর সংখ্যা প্রায় ৪০% বেড়েছে। তারমধ্যে অনেকেই মাঝারি জ্বরে ভুগছেন। কারও কারও অভ্যন্তরীণ রক্তক্ষরণও চলছে। অন্যান্য হাসপাতালের ছবিগুলোও প্রায় একই রকম।

গা-ভর্তি সোনার গয়নায় সেজেছেন মা দুর্গা, রাত জেগে ১৫টি মণ্ডপের নিরাপত্তায় ‘নিদ্রাহীন’ পুলিশ

ইন্টারনেট ব্যবহার করা শিশুদের মৌলিক অধিকার, জানাল সুপ্রিম কোর্ট

বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১০ জন, অবৈধভাবেই চলছিল কক্সবাজারের অভিশপ্ত রিসর্টটি

হুথিদের হামলায় কাঁপছে সৌদি আরব! ২৪ অক্টোবর পর্যন্ত বিমান পরিষেবা বাতিল এয়ার ইন্ডিয়ার

পুজোর ছুটি কাটাতে গিয়ে রিসর্টের বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু একই পরিবারের ৬ জনের

সপ্তমীতে ভয়াবহ পথ দুর্ঘটনা! দুর্গাপুরে ট্রাকের চাকায় আটকে মৃত ২

অষ্টমীর ভোগ রাঁধেন বাড়ির পুরুষরা, দশমীতে মাকে নিবেদন পোড়ামাছ! মণ্ডল বাড়ির পুজোয় অভিনব রীতি

‘স্যার আমরা পৃথিবী ছাড়ছি’, স্ত্রীর জন্মদিনে সিইও-কে মেইল, গুরুগ্রামে ঘর থেকে উদ্ধার দম্পতির দেহ

কক্সবাজারে রিসর্টে আগুন, ঘুমের মধ্যেই ঝলসে মৃত ৬ পর্যটক

কুপওয়ারাতে সেনার সঙ্গে গুলির লড়াই, নিকেশ দুই জঙ্গি

রাজ্যে আরও একবার এসআইআর চাইলেন শমীক ভট্টাচার্য

চিকিৎসার নামে যৌন নির্যাতন! গুয়াহাটি মেডিক্যাল কলেজের চিকিৎসকের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তরুণীর

আইপিএলের আগে বড় ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সে, কোচের পদ ছাড়লেন মাহেলা জয়বর্ধনে

অভয়ার বিচারের দাবিতে ফের আন্দোলনের ডাক, সন্দীপ ঘোষের জামিনে ক্ষোভে ফুঁসছে চিকিৎসক মহল