এই মুহূর্তে

জলের নিচে অন্য পৃথিবী: ডাইভিংয়ের ছয় স্বপ্নের গন্তব্য

নিজস্ব প্রতিনিধিঃ নীল পৃথিবীর অর্ধেকটাই জল, অথচ সেই জলের নিচে কী আছে তা এখনও সম্পূর্ন অধরা। । জলের নিচে নামলেই প্রথম যে জিনিসটি আপনাকে আকর্ষিত করবে, তা হলো জলের  নীরবতা। ওপরের পৃথিবীর কোলাহল মুহূর্তে মিলিয়ে যায়, শ্বাস নেওয়ার শব্দ, বুদবুদের ওঠানামা, আর চারপাশে ধীরে ভেসে চলা সামুদ্রিক প্রাণী সব মিলিয়ে এ এক অনন্য বাস্তবতা। এই  অনুভূতিকে আরও গভীর করে তোলে পৃথিবীর কিছু বিশেষ ডাইভিং স্পট যেখানে প্রকৃতি তার সেরা রূপে ধরা দেয়।

রাজা এম্প্যাফ্ট:

ইন্দোনেশিয়ার এই দ্বীপপুঞ্জকে বলা হয় পৃথিবীর সামুদ্রিক জীববৈচিত্র্যের রাজধানী। এখানে এক ডাইভেই আপনি দেখতে পারেন শত শত প্রজাতির মাছ, প্রবাল, আর অজস্র অদ্ভুত সামুদ্রিক প্রাণ। স্বচ্ছ জলের মধ্যে সূর্যের আলো যখন প্রবালের ওপর পড়ে, তখন মনে হয় যেন রঙিন কাঁচের শহরে ঘুরে বেড়াচ্ছেন।ডাইভারদের কাছে এটি এক স্বপ্নের গন্তব্য ।

প্যালাও:

প্রশান্ত মহাসাগরের গভীরে এই ছোট্ট দেশটি প্রমাণ করে দিয়েছে প্রকৃতিকে রক্ষা করলে সে তার সৌন্দর্য ফিরিয়ে দেয় বহুগুণে। পালাউয়ের বিখ্যাত ‘ব্লু-গ্রিন কর্নার’ ডাইভ সাইটে দাঁড়িয়ে আপনি একসঙ্গে দেখতে পারেন শত শত হাঙর, টুনা আর অন্যান্য বড় মাছের ঝাঁক।এখানে ডাইভিং মানে শুধু রোমাঞ্চ নয়, বরং প্রকৃতির প্রতি দায়িত্ববোধের এক শিক্ষা।

সোসোরিও আইল্যান্ড:

 

মেক্সিকোর এই দূরবর্তী দ্বীপপুঞ্জে ডাইভিং করা মানে প্রকৃতির বিশালতার মুখোমুখি হওয়া। এখানে ‘জায়ান্ট ম্যান্টা রে’  প্রায় মানুষের মতো কাছে এসে ভেসে থাকে। অনেক সময় ডলফিন এসে ডাইভারদের সঙ্গে খেলা করে, আর দূরে ঘুরে বেড়ায় হ্যামারহেড হাঙর।এই অভিজ্ঞতা আপনাকে মনে করিয়ে দেয় মানুষ এই পৃথিবীর একমাত্র বাসিন্দা নয়।

লোহিত সাগর :

মিশরের রেড সি শুধু তার নীল জলের জন্যই বিখ্যাত নয়, বরং তার জাহাজডুবির ইতিহাসের জন্যও পরিচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডুবে যাওয়া বহু জাহাজ আজও সমুদ্রের তলায় নিঃশব্দে পড়ে আছে।ডাইভাররা যখন এই ধ্বংসাবশেষের মধ্যে দিয়ে সাঁতার কাটেন, তখন মনে হয় যেন ইতিহাসের পাতার মধ্যেই প্রবেশ করেছেন।

তুবাথা রিফস ন্যাচরাল পার্ক:

এই সংরক্ষিত এলাকা বছরে মাত্র কয়েক মাসের জন্য খোলা থাকে। ফলে এখানে প্রকৃতি প্রায় অক্ষত অবস্থায় রয়ে গিয়েছে। বিশাল প্রবাল প্রাচীর, হাঙরের ঝাঁক, আর অসংখ্য সামুদ্রিক প্রাণ সব মিলিয়ে এটি এক নিখুঁত ইকোসিস্টেম।এখানে ডাইভিং মানে প্রকৃতির এক অক্ষত রূপের সাক্ষী হওয়া।

 গ্যালাপাগোস আইল্যান্ড:

 

চার্লস ডারউইনের গবেষণার জন্য বিখ্যাত এই দ্বীপপুঞ্জ জলের নিচেও সমান রহস্যময়। এখানে দেখতে পাবেন সাঁতার কাটা মেরিন ইগুয়ানা, পেঙ্গুইন, এমনকি বিশাল হোয়েল শার্ক।এটি এমন এক জায়গা, যেখানে ডাইভিং মানে শুধু ভ্রমণ নয় একটি বৈজ্ঞানিক ও প্রাকৃতিক বিস্ময়ের অভিজ্ঞতা।

ভ্রমণ অনেক রকম হতে পারে পাহাড়, শহর, জঙ্গল। কিন্তু সমুদ্রের নিচের ভ্রমণ একেবারেই আলাদা। এটি চোখে দেখা নয়, মনে অনুভব করার অভিজ্ঞতা।যারা জীবনের একঘেয়েমি ভেঙে নতুন কিছু খুঁজছেন, তাদের জন্য এই জলতল জগৎ এক অদ্ভুত ডাক একবার নামলেই বোঝা যায়, পৃথিবীর আসল বিস্ময় ঠিক কতটা গভীরে লুকিয়ে আছে।

Published by:

Share Link:

More Releted News:

ছারপোকার উপদ্রবে নাজেহাল? এই ৫ সহজ উপায় অবলম্বন করলেই কেল্লাফতে

BEER-এর জাদুঘর! প্রবেশও বিনামূল্যে, কোথায় রয়েছে এমন পর্যটন কেন্দ্র? পডুন বিস্তারিত

রহস্যময় পুরীর জগন্নাথ মন্দিরে ৫গোপন তথ্য, জানলে অবাক হবেন

পয়লা বৈশাখের আগে স্বস্তি, কলকাতায় সোনা ও রুপোর দামে সামান্য পতন

স্টাইল না আসক্তি? কিশোরীদের ধূমপান নিয়ে বাড়ছে উদ্বেগ

চৈত্রের অন্তিমে ঐশ্বরিক মিলন,গাজনে শিব-পার্বতীর বর্ণময় বিবাহ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ