বঙ্গে ফের ডেঙ্গির হানা, প্রাণ হারাল শিলিগুড়ির যুবক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যে ফের ডেঙ্গির (Dengue) থাবা। বুধবার ডেঙ্গিতে প্রাণ (Death) হারালো শিলিগুড়ির(Siliguri)  এক যুবক। ৩০ বছরের মৃত যুবকের নাম বাপ্পা রায়।  জানা গিয়েছে শিলিগুড়ির ২৩ নং ওয়ার্ডের ডাবগ্রামের বাসিন্দা তিনি। তিন চারদিন আগে বাড়ির অদূরেই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।  তবে , তাঁর শারীরিক অবস্থা অবনতি হওয়ায় সোমবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বুধবার সেই হাসপাতালেই প্রাণ হারালেন ওই যুবক।

তাঁর মৃত্যুতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে শিলিগুড়ির বাসিন্দাদের মধ্যে। উল্লেখ্য, চলতি বছর দার্জিলিংয়ে এই প্রথম ডেঙ্গুর বলি হলেন ওই যুবক। প্রসঙ্গত,  দেশে সবথেকে বেশি ডেঙ্গি আক্রান্ত পশ্চিমবঙ্গে (West Bengal)। ১ নভেম্বর পর্যন্ত গোটা রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৮০ হাজার । সংক্রমণের নিরিখে এক নম্বরে উত্তর ২৪ পরগনা। ১ নভেম্বর পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৩৭৪ জন, দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা, আক্রান্ত ১১ হাজার ৯৮৫ জন ।

এছাড়া তৃতীয় স্থানে রয়েছে মুর্শিদাবাদ। সেখানে আক্রান্তর সংখ্যা ৯ হাজার। পরিসংখ্যান অনুসারে, ২০২২ সালে রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন ৬৭ হাজার ২৭১ জন। ২০২১ সালে  রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন ৮ হাজার ২৬৪ জন। ২০২০ সালে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন ৫ হাজার ১৬৬ জন। চলতি বছর ভয়াবহ আকার নিয়েছে ডেঙ্গু। বর্তমানে রাজ্য় থেকে বর্ষা বিদায় নিয়েছে। রাজ্যজুড়ে হাল্কা হাল্কা শীতের আমেজ। কিন্তু, মশার উপদ্রব কমছে কই। এখনও উদ্বেগজনক ডেঙ্গি পরিস্থিতি। চিন্তায় পড়ছে প্রশাসন। 

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay