কেন্দ্রীয় পোর্টালে বঙ্গের ওয়াকফ সম্পত্তির বিবরণ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন সিদ্দিকুল্লা

Share:

নিজস্ব প্রতিনিধি :  চলতি বছরের মাঝা মাঝামাঝি সময়ে সংশোধিত ওযাকফ আইন নিয়ে উত্তাল হয়ে উঠেছিল বাংলা। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদে পথে নেমেছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা। কোথাও কোথাও অশান্তির আগুন ছড়িয়ে পড়েছিল। যদিও প্রথম থেকেই এই আইনের বিরোধিতা করেছে তৃণমূল। সংখ্যালঘুদের আশ্বস্ত করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু চলতি সপ্তাহে কেন্দ্রের পক্ষ থেকে মাদ্রাসা শিক্ষা দফতর সব জেলাশাসক ও সংখ্যালঘু বিধায়ককে ওয়াকফ সম্পত্তির বিবরণ জমা করার নির্দেশ পাঠানো হয়েছে। বলে হয়েছে, কেন্দ্রীয় সরকারের পোর্টাল উমিদে ওয়াকফ সম্পত্তির বিবরণ দিতে হবে।

আগেই কেন্দ্রের নির্ধারিত সময় ছিল ৫ ডিসেম্বর। সেই সময় এগিয়ে আসছে। নির্দিষ্ট সময়ের মধ্যে বিবরণ আপলোড না হলে সমস্যা হতে পারে। তাই সমস্যা এড়াতেই বির্দেশিকা দেওয়া হয়েছে। উমিদের আগে যে পোর্টাল ছিল,সেখানে  বঙ্গের ওয়াকফ সম্পত্তির হিসেব প্রায় তোলাই রয়েছে। ফলে কাজ করা কঠিন নয়। কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে

রাজ্যের মন্ত্রী আবেদন করেছেন, বিবরণ জমা করার সময়সীমা বৃদ্ধি করার কথা বলে প্রধানমন্ত্রীকে চিঠি লেখা হোক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি লিখে মুখ্যমন্ত্রী আরও কিছুটা সময় চেয়ে নিন। পোর্টালে তথ্য তুলতে গেলে ৪৬ জায়গায় খতিয়ান দিতে হবে। কোন বছরে সম্পত্তি ওয়াকফ হয়েছিল, তার জায়গা কতটা, কে বা রকারা সেই সম্পত্তি দেখা শওনা করছেন, তার নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে কিনা, সম্পত্তির বাজারমূল্য কত সবটাই তুলে ধরতে হবে। কাজটা এত সহজ নয়। তারওপরে এখন রাজ্যে চলছে এসআইআর-র কাজ। ফলে সমস্যা হতে পারে। কলকাতার মেয়র জানিয়েছেন, তাঁরা প্রথম থেকেই ওয়াকফের বিরুদ্ধেয কিন্তু তথ্যগুলো দেওয়া থাকতে সমস্যা নেই। স্বচ্ছতা বজায় থাকবে। তৎপরতার সঙ্গে এই এই সংক্রান্ত তথ্য যেটুকু বাকি রয়েছে, তা কবে তোলা হয়, সেটাই দেখার। সবদিক ঠিক রেখে পরিস্থিতি সামাল দিতে চাইছেন তাঁরা।

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক

বাবার মৃত্যুর পর চাকরির বদলে চাওয়া হয়েছিল ‘মোটা টাকা’! দুর্নীতি দমন শাখার জালে সরকারি কর্মী

ছাত্রীদের মেসবাড়িতে গোপনে সিসি ক্যামেরা, আবাসিকদের পোশাকের উপরে নজর মালিকের

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

নামী IT কোম্পানির চাকরি ছেড়ে সাইবার প্রতারণা! চন্দননগরে গ্রেফতার ১২

দুর্গাপুজোয় চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘ঝুট কি গুঞ্জ’-এর প্রবক্তা রাহুল, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তোপ দাগলেন মোদি

খারাপ আবহাওয়ার জেরে অবতরণ করতে পারল না কপ্টার, সড়কপথেই কালিম্পংয়ে মুখ্যমন্ত্রী

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার