মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় উপহার, যাতায়াতের ঝক্কি কমাতে বিনামূল্যে টোটো পরিষেবা ডায়মন্ডহারবারে

Share:

নিজস্ব প্রতিনিধি: ডায়মন্ডহারবারে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এক অভিনব ও মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। পরীক্ষার দিন যাতায়াত নিয়ে যাতে কোনও ছাত্রছাত্রী সমস্যায় না পরে, সেই লক্ষ্যেই চালু করা হয়েছে সম্পূর্ণ বিনামূল্যের টোটো পরিষেবা। শুধু যাতায়াতই নয়, পরীক্ষার্থীদের জন্য ফ্রি জল ও কলম দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। ডায়মন্ডহারবার বিধানসভা এলাকার সমস্ত মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থীরাই এই সুবিধার আওতায় থাকছেন।

পরীক্ষার দিন যানজট, বাস বা অন্যান্য পরিবহণের অনিশ্চয়তার কারণে অনেক সময় পরীক্ষার্থীদের দেরি হয়ে যায়। সেই সমস্যার সমাধান করতেই ডায়মন্ডহারবার জুড়ে প্রায় একশোর বেশি ই-রিক্সা বা টোটো নামানো হয়েছে। গুরুত্বপূর্ণ মোড়, জনবহুল এলাকা এবং পরীক্ষাকেন্দ্রের আশেপাশে এই টোটোগুলি মোতায়ন করা হয়েছে। সেখান থেকে পরীক্ষার্থীদের সরাসরি ও নিরাপদ কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে, তাও একেবারে বিনা খরচে।

আরও পড়ুন:  রেলশহর থেকে একেবারে মাইক্রোসফটের উচ্চপদে, কোটি টাকার চাকরি পেল খড়গপুরের সুমন 

শুধু তাই নয়, কোনও পরীক্ষার্থী যদি তাড়াহুড়োর মধ্যে অন্য কোনও টোটো বা যানবাহনে উঠে পড়ে, সেক্ষেত্রে পরীক্ষাকেন্দ্রের সামনে থাকা সহায়তা ক্যাম্পে যোগাযোগ করলেই ভাড়া বা প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে বলেও জানানো হয়েছে। এই উদ্যোগ ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে এবং তাঁর নিযুক্ত পর্যবেক্ষক সামিম আহমেদের তত্ত্বাবধানে বাস্তবায়িত হয়েছে।

এই পরিষেবায় স্বাভাবিকভাবে স্বস্তি পেয়েছেন অভিভাবকরা, পরীক্ষার্থীরাও খুশি। এক পরীক্ষার্থী জানিয়েছে, প্রথমে পরীক্ষা কেন্দ্র খুঁজে পেতে সমস্যা হচ্ছিল। পরে টোটো পরিষেবার কথা জানতে পেরে সহজেই কেন্দ্রে পৌঁছাতে পেরেছে।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাধ্যমিক পরীক্ষার শেষ দিন পর্যন্ত এই বিনামূল্যের পরিষেবা চালু থাকবে।

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক