রেলশহর থেকে একেবারে মাইক্রোসফটের উচ্চপদে, কোটি টাকার চাকরি পেল খড়গপুরের সুমন

Share:

নিজস্ব প্রতিনিধি: কেউ লিখেছিল স্বপ্ন দেখতে শহরের ঠিকানা লাগে না, লাগে অদম্য জেদ আর হাতের মুঠোয় থাকা ইন্টারনেট। সেই কথাটিকেই যেন জীবন্ত করে তুলেছেন পশ্চিম মেদিনীপুরের খড়গপুর ২ নম্বর ব্লকের বাড়বাঁশী গ্রামের ছেলে সুমন বেরা। সীমিত আয়ের সংসার, গ্রামের কাঁচা রাস্তা আর একফালি জমির মাঝখান থেকে উঠে এসে আজ তিনি পেয়েছেন বছরে প্রায় এক কোটি টাকার চাকরির প্রস্তাব। তাও আবার মার্কিন বহুজাতিক সংস্থায় মাইক্রোসফটের অধীন পেশাদার নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম ‘লিঙ্কডইন’-এ।

বর্তমানে সুমন জলপাইগুড়ি গর্ভনমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের চতুর্থ বর্ষের ছাত্র। পড়াশোনার পাশাপাশি প্রযুক্তির প্রতি আগ্রহই তাঁর মূল শক্তি। সেই আগ্রহ থেকেই ২০২৪ সালের অক্টোবরে লিঙ্কডইনের মাধ্যমে ইন্টার্নশিপের সুযোগ পান তিনি। এরপর গত বছরের মে মাসে বেঙ্গালুরুতে তিন মাসের ইন্টার্নশিপে নিজের দক্ষতার প্রমাণ দেন। কাজের মানে সন্তুষ্ট হয়েই সংস্থা সম্প্রতি তাঁকে প্রায় এক কোটি টাকার বার্ষিক প্যাকেজে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের অফার লেটার পাঠিয়েছে।

আরও পড়ুন: ভাগ্য সহায় হল না! পিতৃশোক সামলে মাধ্যমিক দিতে এসেও কেন পরীক্ষা দেওয়া হল না নিশার?

সব পরিকল্পনা ঠিকঠাক থাকলে চলতি বছরের জুলাই মাসে কলেজের পড়াশোনা শেষ করেই বেঙ্গালুরুতে যোগ দেবেন সুমন। অথচ এই সাফল্যের পেছনে গল্প মোটেই সহজ নয়। বাড়িতে সামান্য কৃষিজমি থাকলেও বয়সের ভারে বাবা অচল কুমার বেরা আর নিয়মিত চাষ করতে পারেন না। দুই দিদির একজন বিবাহিত, অন্যজন গ্রামেই টিউশন পড়িয়ে সংসারে সাহায্য করেন। রাজ্য সরকারের ভাতা আর সীমিত আয়ের মধ্যেই বড় হওয়া সুমন অষ্টম শ্রেণি থেকেই স্কলারশিপের ভরসায় পড়াশোনা চালিয়ে গিয়েছেন।

আজ তাঁর সাফল্যে গর্বিত শুধু পরিবারই নয়! কলেজের শিক্ষক থেকে শুরু করে গোটা গ্রাম। চায়ের দোকান, পাড়ার মোড় সর্বত্র একটাই কথা, ” আমাদের গ্রামের ছেলে মাইক্রোসফটে চাকরি পেয়েছে!” সত্যিই লিঙ্কডইনের এক ক্লিকেই বদলে গেল এক গ্রামের ছেলের জীবন।

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

নিম্নচাপের জেরে বুধবারও মেঘলা আকাশ, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে