আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

৪ দিন পরেও নিখোঁজ যাদবপুরের ছাত্র হিমাদ্রি, ভাইয়ের খোঁজে পাহাড়ে দাদা

নিজস্ব প্রতিনিধি, ডায়মন্ডহারবার: বিপর্যয় কাটিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে উত্তরবঙ্গ। যাঁরা নিখোঁজ রয়েছেন, তাঁদের জন্য স্থানীয় নদীগুলোতে তল্লাশি অভিযান চালু রয়েছে। কিন্তু চারদিনের বেশি পেরিয়েও খোঁজ নেই ডায়মন্ড হারবারের দক্ষিণ কামারপোলের বাসিন্দা হিমাদ্রি পুরকাইতের। তাঁকে খুঁজে বের করতে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কাজ করছে দলীয় কর্মীরা। ছেলের চিন্তায় পরিবারের ঘুম উড়েছে। এবার ভাইয়ের খোঁজে প্রতিবেশী কয়েকজনকে নিয়ে পাহাড়ে গিয়েছেন দাদা প্রিয়ব্রত।

পরিবার সূত্রের খবর, সুখিয়াপোখরি থানায় গিয়ে যোগাযোগ করবেন তাঁরা। তারপর হিমাদ্রি যেসকল হোমস্টেতে ছিলেন সেখানে খোঁজ চালাবেন। পাশাপাশি তার মালিকের সঙ্গে দেখা করবেন প্রিয়ব্রত। দার্জিলিংয়ের সোনাদা গ্রাম ও সংলগ্ন যে সব এলাকায় হিমাদ্রি পর্যটকদের গাইড করে নিয়ে যেতেন, প্রশাসনের সহযোগিতায় সেই জায়গাতেও যেতে চাইছেন তাঁরা। জানা গিয়েছে, পাহাড় খুব ভালবাসতেন হিমাদ্রি। প্রায়ই পাহাড়ে যেতেন। পাহাড়ে বিপর্যয়ের পর থেকে কোনও খোঁজ নেই। ছেলের খোঁজ না–মেলায় ভেঙে পড়ছে ওঁর মা। ভাইয়ের খোঁজে দাদা গিয়েছে দার্জিলিংয়ে। সেখানে তাঁদের থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

সাংসদ অভিষেকের নির্দেশে পর্যবেক্ষক শামিম আহমেদ হিমাদ্রির বিষয়ে কথা বলেছেন দার্জিলিংয়ের জেলাশাসক, মহকুমাশাসক ও বিডিওর সঙ্গে। জানা গিয়েছে, শনিবার পাহাড়ে বিপর্যয়ের আগে সুখিয়াপোখরির সোনাদা গ্রামের বাগার ফার্ম স্টে–তে তাঁবুতে রাত কাটিয়েছিলেন হিমাদ্রি। রাতের বেলা আবহাওয়া খারাপের কথাও জানিয়েছিলেন। রাতে বিপর্যয় শুরু হতেই হোমস্টেতে ফিরতে না পারার কথা জানিয়েছিলেন। তারপর থেকেই আর যোগাযোগ করা যায়নি হিমাদ্রির সঙ্গে। তারপর থেকেই চিন্তায় রয়েছে পরিবার।

Published by:

Share Link:

More Releted News:

গণনার আগেই গেরুয়া আবির মেখে বিজয়োৎসবে মাতলেন ঘাটালের বিজেপি প্রার্থী

ত্রিকোণ প্রেমের জের! পুকুরের ধারে উদ্ধার যুবকের গলা কাটা দেহ, ব্যাপক শোরগোল পুরুলিয়ায়

নবান্ন দখলের যুদ্ধে বিশেষ ভূমিকা রাখবে ৩৭ আসন, জেনে নিন অজানা তথ্য

‘কেউ হিংসা-অশান্তিতে জড়াবেন না’, গণনার আগে বিজেপি কর্মীদের কড়া বার্তা শমীক ভট্টাচার্যের

গণনায় অশান্তি এড়াতে বড় পদক্ষেপ, ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে ভারত-ভুটান সীমান্ত

আইপিএল বেটিং নিয়ে অশান্তি, স্বামী ও তৃণমূল নেতা দেওরের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ স্ত্রী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ