শান্তিকুঞ্জে অভিষেককে চায়ের আমন্ত্রণ দিব্যেন্দুর

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) শান্তিকুঞ্জে চায়ের আমন্ত্রণ জানালেন শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) ভাই দিব্যেন্দু অধিকারী।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভায় শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ও শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) সাক্ষাৎ ঘিরে চর্চা চলছে রাজ্য রাজনীতিতে। তার মাঝে এবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) শান্তিকুঞ্জে চায়ের আমন্ত্রণ জানালেন শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) ভাই দিব্যেন্দু অধিকারীও (Dibyendu Adhikary)। পূর্ব মেদিনীপুরে নিজের বাড়ি শান্তিকুঞ্জে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন শিশিরপুত্র।

প্রসঙ্গত আগামী ডিসেম্বর মাসের ৩ তারিখে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কাঁথি প্রভাত কুমার কলেজের মাঠে সভা করবেন তিনি। পঞ্চায়েত নির্বাচনের আগে শুভেন্দু গড়ে তৃণমুলের সর্বভারতীয় সাধারণ সম্পাকের এই সভা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। অভিষেক সেই সভায় অংশ নিলে তাঁকে চায়ের আমন্ত্রণ জানান তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। দিব্যেন্দুর এই আমন্ত্রণের পর রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।  কেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ডকে চায়ের আমন্ত্রণ? সংবাদমাধ্যমকে দিব্যেন্দু বলেন, ‘আমার বাড়ির দোরগোড়ার সভায় আসছেন। এলে আমি চা খেতে আসতে বলব। উনি এলে খুশিই হব।’

উল্লেখ্য শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রী চায়ের আমন্ত্রণ জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। প্রাক্তন দলনেত্রীর ডাকে সাড়া দিয়ে মমতার ঘরে গিয়েছিলেন শুভেন্দু। সঙ্গে ছিলেন পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গা, বিধায়ক অগ্নিমিত্রা পল, অশোক লাহিড়িও। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সামান্য আলোচনার পরই বেরিয়ে আসেন তাঁরা। সেই ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চায়ের আমন্ত্রণ জানালেন শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। নিছক সৌজন্যের রাজনীতি, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও সমীকরণ তা নিয়ে ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৮ বলে ৫০ রান বৈভবের, ভাঙলেন শচিনের রেকর্ড

‘হাসিনার সঙ্গে ফোনে কথা হয়নি, হেয় করতেই অসত্য প্রচার’, মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রপতি

প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়েকে ১২৫ রানে বেঁধে রাখলেন ময়াঙ্ক-প্রিন্সরা

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের