বিয়ের জন্য চাপ দেওয়াতেই খুন তরুণী, গ্রেফতার দিদির দেওর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রেমে বাধা নেই, অথচ বিয়েতে আপত্তি। তাই বিয়ের কথা বলেই প্রাণ হারাতে হল তরুণীকে। সম্প্রতি মন্দারমণি থেকে যুবতীর অর্ধনগ্ন দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল। এবার ঘটনায় গ্রেফতার প্রেমিক সহ তাঁর বন্ধু। দমদম থেকে গ্রেফতার হয় দুই অভিযুক্ত।

নিহত যুবতী লাবণী দাস। নদীয়ার তাহেরপুরের বাসিন্দা। তাঁর দিদির বিয়ে হয়েছিল বারাকপুরে। দিদির দেওর প্রলয় দাসের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তরুণী। অভিযুক্ত কলকাতায় ক্যাব চালানোর কাজের সূত্রে থাকতেন। দমদমে ঘরভাড়া নিয়ে থাকতেন অভিযুক্ত। অন্যদিকে দমদমের ভাড়াবাড়িতে যাতায়াত ছিল লাবণীর। তবে অভিযুক্ত প্রলয় ফের একটি প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। তার আঁচও পান লাবণী। বিয়ের জন্য চাপ দিতে থাকেন। প্রায়ই এই নিয়ে বিবাদ বাঁধত দুজনের। শেষে মন্দারমণি নিয়ে গিয়ে শ্বাসরোধ করে খুন করা হয় লাবণীকে। সহযোগিতা করেন প্রলয়ের বন্ধু মনোজ গোস্বামী।

অন্যদিকে প্রলয়ের অপর এক বন্ধু তাপস জানা তাঁকেও গ্রেফতার করা হয়েছে। মন্দারমণি উপকূল লাগোয়া এলাকার বাসিন্দা তাপস। প্রমাণ লোপাটের জন্য চাঁদপুর মেরিন ড্রাইভের পাশে বোল্ডারের উপর লাবণীর দেহ ফেলে দেওয়া হয়। জানা গিয়েছে তাপসের বুদ্ধিতেই খুনের পর সমুদ্রের পাড়ে দেহ ফেলার পরিকল্পনা করে প্রলয়। এই ঘটনার পর থেকেই পলাতক তাপস। তাঁর খোঁজ শুরু করেছে পুলিশ। ধৃতদের দুই অভিযুক্তকে বৃহস্পতিবার কাঁথি মহকুমা আদালতে তোলা হবে।

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

অফিসে সিগারেটের ধোঁয়ায় দমবন্ধকর পরিস্থিতি, শেষমেশ চাকরি ছাড়লেন বেঙ্গালুরুর মহিলা! ভাইরাল ইস্তফাপত্র

পাকিস্তানি হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ, ভারতীয় সিম পাচারের অভিযোগে দিল্লিতে ধৃত দম্পতি

‘পরিবেশ পাল্টেছে, জমিদারি চলবে না,’ বিলবোর্ড বিতর্কে অভিষেককে তোপ দিলীপের

বাঁশবনে নিয়ে গিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে

১১ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার স্কুলের প্রধান শিক্ষক

ইকো পার্কে কেক কেটে, ঝালমুড়ি খেয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন দিলীপ

কারুয়ানাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ড চেস ট্যুর চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

দুধ গরম বিতর্ক ভুলে ফুটপাথবাসীদের হাতে রাখি পরালেন মন্ত্রী অগ্নিমিত্রা, খুদেদের দিলেন লাড্ডু-চকোলেট

বিলবোর্ড ভাঙার পর রাতে ফের ঝুলল তৃণমূলের ব্যানার, সকালেই গায়েব! ক্যামাক স্ট্রিটে চাঞ্চল্য

সমগ্র দেশবাসীকে রাখিবন্ধনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি