রাজ্যে বিএ–এমএ–বিএসসি পাশ করেও যুবসাথী লাইনে যুবকরা, কেন লাগবে ভাতা?‌

Share:

নিজস্ব প্রতিনিধি: মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মত রবিবার সকাল থেকেই শুরু হয়েছে যুবসাথী আবেদন জমার কাজ। রাজ্যের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রে ক্যাম্প করে এই আবেদন জমা নেওয়া হচ্ছে। ব্লক এ ব্লক এ ক্যাম্প করে চলছে আবেদন জমা। ১ এপ্রিল থেকে এই টাকা ঢুকতে শুরু করবে। মাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে। কিন্তু এই আবেদন করতে ক্যাম্পে পৌঁছে গিয়েছেন বিএ–এমএ–বিএসসি পাশ যুবকরাও। 

রবিবার সকাল থেকেই সমস্ত ক্যাম্পে ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক-যুবতীদের লম্বা লাইনে দাঁড়াতে দেখা গিয়েছে। উচ্চশিক্ষিত হয়েও কেন ভাতার লাইনে? অনেকেই বলছেন, দেড় হাজার টাকায় খুব বেশি না হলেও যতটুকু চলে তাতেই সুবিধা। কেউ কেউ বলছেন, প্রতিদিন বাইকে দু লিটার তেল খরচ হয়। কিছু সাহায্য হলেও তো হবে। এদিন মাধ্যমিক পাস বাদে বিএ বিকম বিএসসি এমনকি এম এ পড়ুয়ারাও এই ভাতার লাইনে আবেদন করতে দাঁড়িয়েছেন। তাঁদের কথায়, ভাতার থেকে চাকরি বেশি দরকার। ‌ চাকরি না পেয়ে অনেকেই হতাশ হচ্ছেন। ভাতা নিয়ে কেউ সন্তুষ্ট থাকতে পারেন না। দেড় হাজার টাকায় তেমন কিছুই হয় না। তাও সামান্য প্রয়োজন মেটাতে যুবসাটি লাইনে দাঁড়িয়েছেন অনেকেই

রবিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে যুবসাথী প্রকল্পে আবেদন জমার কাজ। এদিন রাজ্যের ২৯৪টি বিধানসভায় ক্যাম্প করে আবেদন জমা নেওয়া হচ্ছে। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে আবেদন জমা করার কাজ।  যুবসাথীর সঙ্গে লক্ষ্মীর ভান্ডার, খেতমজুরদের বার্ষিক আর্থিক সহায়তা এবং কৃষকদের সেচের জল ব্যবহারের জলকর মকুব সংক্রান্ত আবেদনও জমা নেওয়া হচ্ছে। রবিবার সকাল ১০ টা থেকে শুরু হয়েছে যুবসাথী রেজিস্ট্রেশন। মাত্র দেড় ঘন্টার মধ্যে প্রায় ৩৪ হাজারের বেশি আবেদন জমা পড়েছে শুধু যুবসাথীতেই।

‘আমার ভিডিও করছিলেন কেন!’ মেট্রোর মধ্যে যুবককে হাতেনাতে ধরলেন তরুণী, তারপর যা ঘটল…

বিয়েবাড়ি থেকে ফেরার পথে সব শেষ! টেম্পো-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৪

চাকরির প্রলোভন দেখিয়ে নাবালিকাদের সঙ্গে যৌন নির্যাতন, ৭৮ বছরের বৃদ্ধকে কড়া শাস্তি দিল আদালত

প্রাণের ঝুঁকি নিয়ে ১৭৪ যাত্রীকে রক্ষা, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে সম্মান UAE-র

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫

গেমারদের জন্য বড় চমক! বাজারে এসে গেল Infinix GT 50 Pro

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক