কম্বল রাজনীতি, শুভেন্দুর সমালোচনা করেও দিলীপ উপস্থিত ‘দান’ মঞ্চে

বিশেষ কর্মসূচির আয়োজন করেছিল বিজেপি। আয়োজন করা হয়েছিল কম্বল বিতরণ সভার।

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়েকদিন আগেই ঘটে গিয়েছে আসানসোল কম্বল কাণ্ড। মর্মান্তিক সেই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক নাবালিকা সহ ৩ জন। আহত ৭। বিতরণ সভার আয়োজন ছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারি। তিনি বিজেপি কাউন্সিলর। অভিযোগ উঠেছিল, অব্যবস্থার। এই কাণ্ডে ইতিমধ্যেই চৈতালিকে জেরা করেছে পুলিশ। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (SUVENDU ADHIKARY)। যদিও তিনি মঞ্চ ছাড়ার পরে দুর্ঘটনা ঘটে। গরিবি নিয়ে রাজনীতির তীব্র সমালোচনা করেছিলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (DILIP GHOSH)। কিন্তু তাঁকেই দেখা গেল কম্বল বিতরণ সভায়।

২৫ ডিসেম্বর, বড়দিনের সকালে দেখা গেল একটি কম্বল বিতরণের সভায় উপস্থিত দিলীপ ঘোষ। এই দিনে জন্মগ্রহণ করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। বিজেপি এই দিনটিকে সুশাসন দিবস হিসেবে পালন করে। এই দিন উপলক্ষ্যেই বিশেষ কর্মসূচির আয়োজন করেছিল বিজেপি। আয়োজন করা হয়েছিল কম্বল বিতরণ সভার। দুর্গাপুরের সেই অনুষ্ঠানেই যোগদান করেছিলেন দিলীপ ঘোষ।

 বিজেপি শিবিরে গুঞ্জন, এমন অনুষ্ঠানের বিরোধিতা করেও কেন দিলীপ নিজেই উপস্থিত হয়েছিলেন! তা নিয়ে বিজেপিকে আক্রমণ করেছে তৃণমূলও। সবুজ শিবিরের কটাক্ষ, ওঁদের নীতিবোধ নেই। গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার পদ্মশিবির। প্রসঙ্গত, শুভেন্দু যে কম্বল বিতরণ সভায় গিয়েছিলেন তা নিয়ে দিলীপ বলেছিলেন, ‘দান খয়রাতের বিষয়টি মানবতার অপমান। গরীবদের সাহায্য করার আরও উপায় আছে’। 

তবে এদিনের অনুষ্ঠানে দিলীপ এবং শুভেন্দুর মধ্যে দেখা গেল ছোট্ট একটি পার্থক্য। শুভেন্দু সেবারে বিলিয়েছিলেন কম্বল। তবে এদিন মঞ্চে দিলীপ উপস্থিত থাকলেও কম্বল বিতরণ করেননি।

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর