শুভেন্দু’র প্রতিবাদ সভার মূল মঞ্চে নেই দিলীপের ছবি

তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাল্টা সভা করছেন শুভেন্দু।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি’র (BJP) প্রতিবাদ সভা। প্রধান বক্তা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (SUVENDU ADHIKARY)। কাঁথিতে এই সভা হচ্ছে শুভেন্দু’র দেওয়া তৃতীয় ডেডলাইন ২১ ডিসেম্বরের দিন। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাল্টা সভা করছেন শুভেন্দু। তবে এর মাঝেই উঠছে প্রশ্ন। বিজেপি’র অন্তর্দ্বন্দ্ব কি এখনও মেটেনি?

‘তারিখ পে তারিখ’ রাজনীতি নিয়ে প্রকাশ্য দ্বন্দ্বে জড়িয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (DILIP GHOSH) এবং শুভেন্দু অধিকারী। বিজেপি শিবিরে গুঞ্জন, পরিস্থিতি সামাল দিতে মাঠে নেমেছিল সঙ্ঘ। শুধু তাই নয়, শোনা যায়  বার্তা দিয়েছিলেন বিজেপি’র সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবু কি মিটল না দ্বন্দ্ব? কাঁথি’র সভার মূল মঞ্চে বা তার দু’পাশের মঞ্চে ছবি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা, বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং বিজেপির তমলুক জেলা সংগঠনের সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়ের। তবে ছবি নেই অন্যতম প্রধান নেতা দিলীপ ঘোষের। বিজেপি শিবিরে তা নিয়েই শুরু হয়েছে গুঞ্জন। গেরুয়া শিবিরের অন্তর্দ্বন্দ্বকেও কটাক্ষ করছে সবুজ শিবির। প্রশ্ন কেন নেই ছবি? যদিও আয়োজকদের সাফাই সভার বাইরে গেটে অন্য নেতাদের সঙ্গে ছবি রয়েছে দিলীপের।

তবে কি দ্বন্দ্ব আদৌ মেটেনি? ওপর মহলের চাপেই সুর নরম করেছিলেন বিরোধী দলনেতা? সম্প্রতি তিনি সুর নরম করে বলেছিলেন, দিলীপ ঘোষ তাঁর নেতা। প্রশ্ন, তবে নেতার ছবি নেই কেন? না কি এখনও ছাই চাপা আগুন রয়ে গেল?

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

২০০ কোটি প্রতারণা মামলায় জ্যাকলিনের বিরুদ্ধে চার্জশিট গঠনের নির্দেশ

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

‘‌রোগী রেফারে জিরো টলারেন্স নীতি’‌, ক্যানসার টিকাকরণ কর্মসূচিতে এসে বার্তা মুখ্যমন্ত্রীর

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

চিড়িয়াখানায় প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে ‘ডোনাল্ড ট্রাম্প’, বসানো হচ্ছে স্ট্যান্ড ফ্যান

জন্মদিনের পার্টিতেই নজর কাড়ল বেবি বাম্প, ভাইরাল সুরভি জ্যোতির আনন্দঘন মুহূর্ত