‘তারিখ রাজনীতি’ নিয়ে শুভেন্দুর উল্টো সুর ফের দিলীপের

শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) দাবি করেছিলেন, ডিসেম্বরের ১২, ১৪ এবং ২১ তারিখে রাজ্যে বড় কিছু ঘটবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের একবার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) উল্টো সুর গাইলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। শুভেন্দুর ‘তারিখ তত্ত্বের’ উল্টো পথে হেঁটে রবিবার বর্ধমানে বিজেপির (BJP) দলীয় কর্মসূচি থেকে দিলীপ ঘোষ দাবি করেন, বিজেপি কোনও তারিখের উপরে নির্ভর করে রাজনীতি করে না। দিলীপ ঘোষের এই মন্তব্যে ফের সামনে এলো দিলীপ-শুভেন্দু দ্বন্দ্ব।

উল্লেখ্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সংবাদমাধ্যমের সামনে প্রকাশ্যে তিনটি তারিখ ঘোষণা করেছিলেন। তিনি দাবি করেছিলেন, ডিসেম্বরের ১২, ১৪ এবং ২১ তারিখে রাজ্যে বড় কিছু ঘটবে। কিন্তু ডিসেম্বর মাস শেষ হতে চলেছে, শুভেন্দুর দেওয়া সেই ডেডলাইনও পেরিয়ে গিয়েছে। কিন্তু রাজ্য রাজনীতিতে বড় কিছু ঘটেনি। শুভেন্দুর এই তিন তারিখ তত্ত্ব নিয়ে আগেই তাঁকে ঠুকেছিলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি। রবিবার বর্ধমানে বিজেপির দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে আবার রাজ্যের বিরোধী দলনেতার তারিখ তত্ত্বের বিরুদ্ধে মন্তব্য করলেন তিনি। এদিন দিলীপ ঘোষ বলেন, ‘বিজেপি কোনও তারিখের উপরে নির্ভর করে না। কোর্ট কাছারির উপরে রাজনীতি করে না বলেই বাংলার মানুষ আমাদের সঙ্গে আছে।’

আরও পড়ুন: মেলেনি তিন তারিখ তত্ত্ব, শুভেন্দুর নাম না করে নিরুদ্দেশ পোস্টার

প্রসঙ্গত বঙ্গ বিজেপিতে দিলীপ-শুভেন্দুর দূরত্ব সর্বজনবিদিত। সম্প্রতি একে অপরের বিরুদ্ধে নাম না করে প্রকাশ্যে সরবও হয়েছিলেন। নাম না করে দিলীপকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘আমি মর্নিং ওয়াকে গিয়ে সংবাদমাধ্যমে মন্তব্য করি না।’ পাল্টা বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি বলেন, ‘সকালে উঠতে দম লাগে।’ তারিখ রাজনীতি’ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘তারিখ পে তারিখ! আমি কোনও তারিখের রাজনীতি করি না।’ সেই মন্তব্যের পর ফের একবার তারিখ রাজনীতির বিরুদ্ধে সরব হলেন দিলীপ ঘোষ।

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর