পুরুলিয়া ও বাঁকুড়ায় জাতীয় পতাকার অবমাননা, তীব্র সমালোচনা

এদিনের দুই জেলার এই দুই ঘটনার পর শুরু হয়েছে তীব্র সমালোচনা। জাতীয় পতাকাকে অবমাননা করার জন্য তোলা হয় ক্ষমা চাওয়ার দাবি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৭৬ তম স্বাধীনতা দিবসে উঠল জাতীয় পতাকাকে (NATIONAL FLAG) অবমাননা করার অভিযোগ। পুরুলিয়া জেলায় এক বিজেপি নেতার বাড়িতে দেখা গেল তিনি জাতীয় পতাকা ও বিজেপির পতাকা উত্তোলন করেছেন। তবে দলীয় পতাকা উড়ছে জাতীয় পতাকার ওপরে। অন্যদিকে বাঁকুড়া সংশোধনাগারে উল্টো পতাকা তুললেন জেলাশাসক। আর এই ঘটনাতেই বইছে তীব্র সমালোচনার ঝড়।

পুরুলিয়া জেলার পাড়া ব্লকের আনাড়া গ্রামের বাসিন্দা বিজেপি জেড পি ৩৩-এর মণ্ডল সভাপতি খগেন বাউরি। তাঁর বাড়ির ছাদে জাতীয় পতাকার চেয়ে উচ্চতা বেশি রাখা হয়েছে বিজেপির দলীয় পতাকার। অবশ্য এই ঘটনার পর তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়লে বাধ্য হয়ে পতাকা নামিয়ে দিয়েছিলেন খগেন। জানা গিয়েছে ওই বিজেপি নেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল।

পুরুলিয়া জেলা তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, বিজেপি নেতা জাতীয় পতাকার অবমাননা করেছেন। গেরুয়া শিবির মুখে বলছে, হর ঘর তেরঙ্গা। এদিকে তাদের দলের নেতাদেরই দলীয় পতাকার নিচে রাখছে জাতীয় পতাকাকে। বিজেপি নেতার অবশ্য দাবি, বৃষ্টিতে জাতীয় পতাকা নেমে এসেছে দলীয় পতাকার নিচে!

অন্যদিকে জাতীয় পতাকা উল্টো করে উত্তোলন করে বিতর্কে জড়ালেন বাঁকুড়ার জেলাশাসক কে রাধিকা আইয়ার। বাঁকুড়া জেলা সংশোধনাগারের সামনে এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন বাঁকুড়ার জেলাশাসক। নজরে আসা মাত্র ওই পতাকা নামিয়ে নেওয়া হয়।

ফের রবিবার ৮ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প পথ

রেশন কার্ড বন্ধক রেখে সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ, পুলিশের হস্তক্ষেপে চক্রের হদিশ

বিজেপিতে সামিলের মরিয়া চেষ্টা রচনার, পাত্তাই পেলেন না মন্ত্রীর কাছে

মুম্বইয়ে ৮.৯ কোটি টাকায় চারটি ফ্ল্যাট বিক্রি করে বিপুল লাভ করলেন কৃতি শ্যানন

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

মুখ্যমন্ত্রী শুভেন্দুর ঢালাও প্রশংসা সিপিএম বিধায়ক মোস্তাফিজুরের, দলবদলের জল্পনা!

হাতির পিঠে সস্ত্রীক জঙ্গল সাফারি, গরুমারার বন্যপ্রাণী দেখে মুগ্ধ পঞ্চায়েত মন্ত্রী

ঘনিয়ে আসছে বিপদ, ফের অভিষেকের দুয়ারে সিআইডি

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

যুগের অবসান, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর কেন উইলিয়ামসনের

গায়ের জোরে অন্যের বাড়ি দখল করে বসবাস! গায়ক শিলাজিতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

দরিদ্র বৃদ্ধা মহিলার সরকারি ভাতার টাকা ঢুকছে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে