তাজপুরে মেরিনড্রাইভ বাঁচাতে তৎপর প্রশাসন

অন্যদিকে, সমুদ্র তীরে কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন। মৎস্যজীবীরা সমুদ্রে যাচ্ছে কি না, তা দেখা হচ্ছে। দেখতে পেলেই বাধা দেওয়া হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এর আগে যশে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল মেরিনড্রাইভের (MARINE DRIVE) কাজ। তারপর ফের জোর কদমে শুরু হয়েছিল কাজ। উদ্বোধনের পরেও বারবার নিম্নচাপের ফলে ধাক্কা লেগেছে মেরিনড্রাইভে (SITRANG)। বারবার তৎপর থেকেছে প্রশাসন। আবারও হানা দিতে চলেছে সিত্রাং।

সোমবার সকাল থেকেই দেখা গেল প্রশাসনিক তৎপরতায় মেরিনড্রাইভ চত্ত্বরে ব্ল্যাক রক ও বোল্ডার জমা করে তা ভালো করে সাজানো হচ্ছে। জলোচ্ছ্বাসকে সামাল দিতেই এই উদ্যোগ নিয়েছে প্রশাসন। যাতে জলোচ্ছ্বাসের ধাক্কায় মেরিনড্রাইভ না ক্ষতিগ্রস্ত হয় তাই এই উদ্যোগ। পাথর সাজানোর কাজ যুদ্ধকালীন পরিস্থিতিতে করা হচ্ছে ক্রেজার দিয়ে। উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ড্রিম প্রোজেক্ট এই মেরিন ড্রাইভ।

প্রসঙ্গত, দিঘা থেকে নয়া সড়ক সরাসরি পৌঁছে গিয়েছে তাজপুরের সমুদ্র সৈকত। মুম্বাইয়ের মেরিন ড্রাইভের ধাঁচে তৈরি এই মেরিন ড্রাইভ। এতে রাস্তা জুড়ছে মন্দারমনিরও। দিঘা থেকে সামান্য দূরে মুকুন্দপুর গ্রাম। সেই গ্রামে মেরিন ড্রাইভের জন্য সেতু নির্মাণও হয়েছে।  মেরিন ড্রাইভের সঙ্গে এই সেতু সংযোগ স্থাপন করেছে। ফলে সহজেই যাওয়া যায় দিঘা থেকে শংকরপুর আর তাজপুর।

অন্যদিকে, সমুদ্র তীরে কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন। মৎস্যজীবীরা সমুদ্রে যাচ্ছে কি না, তা দেখা হচ্ছে। দেখতে পেলেই বাধা দেওয়া হচ্ছে। পর্যটকদের সমুদ্রে নামতে বাধা দেওয়া হচ্ছে। চলছে মাইকিং।

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

প্রকাশ্যে বোরকা পরিহিত মহিলাকে শ্লীলতাহানি, সিসিটিভি ফুটেজ খতিয়ে অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

কুরকুরের প্যাকেটে থাকা খেলনা গলায় আটকে প্রাণ গেল খুদের

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫

ঘুমন্ত অবস্থায় মহিলার ঘাড় ধরে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ, তারপর…

ব্যাট হাতে তাণ্ডব! ৯১ বলে ২৩৩ রান করে ইন্টারনেটে ঝড় তুললেন অভিষেক শর্মা