Rampurhat Clash মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো বগটুইয়ের দুর্গতরা পেলেন ত্রাণ ও চেক

পরিবারের হাতে তুলে দেওয়া হয় দু লক্ষ টাকা করে চেক।

Share:

নিজস্ব প্রতিনিধি, বগটুই (বীরভূম): মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বগটুইয়ে গিয়ে ত্রাণ ও আর্থিক ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছিলেন। শনিবার রামপুরহাটের বিডিও-র দফতর থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দেওয়া হয় দু লক্ষ টাকার চেক। পাশাপাশি শুকনো খাবার, বেবি-ফুড, চাল-ডাল তুলে দেওয়া হয়।
বগটুইয়ের ঘটনার পর থেকে গ্রামছাড়া পরিবার আশ্রয় নিয়েছে সাঁইথিয়ার বাতাসপুরে। শনিবার সেখানে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণ ও ক্ষতিপূরণের চেক তুলে দেন।
ত্রাণবন্টনের সঙ্গে যুক্ত রামপুরহাটের এক সরকারি আধিকারিক জানিয়েছেন, শনিবার জেলা প্রশাসনের তরফ থেকে বগটুইয়ের ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের হাতে তুলে দেওয়া হয় দু লক্ষ টাকা করে চেক। সেই সঙ্গে দেওয়া হয় চাল-ডাল-শুকনো খাবার। শিশুদের জন্য দেওয়া হয় বেবিফুড।
ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন মিহিলাল শেখ ও তাঁর পরিবার। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রীর যেমন নির্দেশ দিয়েছিলেন, তেমনভাবেই কাজ হচ্ছে। দিদি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই কাজও এগোচ্ছে। মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে নিরাপত্তার আশ্বাস দিয়েছিলেন। তাঁর কথায় আমাদের ভরসা রয়েছে। আমরা কয়েকদিনের মধ্যেই গ্রামে ফিরব। কিছু কাজ বাকি রয়েছে। সেই সব কাজ দ্রুত শেষ করতে হবে।’
কলকাতা হাইকোর্ট বগটুইয়ের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। যা নিয়ে রাজ্য-রাজনীতির পারদ চড়ছে। মিহিলালের কাছে এই প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, সিবিআইকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে তিনি প্রস্তুত। কেন্দ্রীয় তদন্ত সংস্থা যা জানতে চাইবে, তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তথ্য থাকলে সেই তথ্য তুলে দেবেন।

আরও পড়ুন মমতার উপর পূর্ণ আস্থা মিহিলালের

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

পাইপলাইন বসানোর কাজ চলাকালীন চুঁচুড়ার রাস্তায় বড়সড় ধস, ছুটে গেলেন এলাকার বিধায়ক

গেরুয়া কুপনে বাস থেকে তোলা আদায়, শোরগোল গুসকরায়

ডিউটি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, সল্টলেকে মৃত্যু CISF জওয়ানের

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?

শহরে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ দুই রোগী!

তাপমাত্রা বাড়লেই কন্ট্রোল রুমে অ্যালার্ট, মেট্রো স্টেশনে বসছে স্মার্ট সেন্সর