মাত্র কয়েক মিনিটের ঝড়, লণ্ডভণ্ড ধূপগুড়ি- তুফানগঞ্জ

দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। তৎপর প্রশাসন। আশ্বাস দেওয়া হয়েছে, ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পাবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি:  মাত্র কয়েক মিনিটের ঝড়। আর তাতেই লণ্ডভণ্ড ধূপগুড়ি (Dhupguri) ও তুফানগঞ্জের (Tufanganj) ব্যাপক এলাকা। ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক। ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি। উপড়ে গিয়েছে একাধিক গাছ, ইলেকট্রিক খুঁটি। এলাকাবাসীদের মাথায় হাত। দুশ্চিন্তায় র‍য়েছেন তাঁরা। এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত। ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। তৎপর প্রশাসন।

ধূপগুড়ি পুর এলাকা এবং বারঘরিয়া, গাদং-১ ও গাদং-২ গ্রাম পঞ্চায়েত সহ একাধিক এলাকা ক্ষতিগ্রস্ত। এলাকার বিভিন্ন বাড়িতে ঝড়ের ফলে ভেঙে পড়েছে বড়বড় গাছ। উপড়ে গিয়েছে ইলেকট্রিক খুঁটি। একাধিক ইলেকট্রিক পোস্ট ক্ষতিগ্রস্ত। বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়েছে। ভুট্টা- পাটখেত সহ ক্ষতি হয়েছে একাধিক জমি ও ব্যাপক ফসলের। হতাহতের কোনও খবর পাওয়া যায়নি এই এলাকায়। ক্ষতিগ্রস্তরা আশ্রয় নিয়েছেন নিরাপদ স্থানে অন্যের বাড়িতে বা বড় ত্রিপল, প্লাস্টিকের নিচে। ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে ঢোকার মুখেই উপড়ে পড়েছে বড় গাছ। গ্রামের একাধিক রাস্তার ওপরেও উপড়ে পড়েছেবা ভেঙে পড়েছে গাছ। ফালাকাটা- ধূপগুড়ি সড়কে গাছ উপড়ে পড়ায় বেশ কিছুক্ষণ বন্ধ থাকে যান চলাচল। অন্যদিকে, বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বিদ্যাশ্রম স্কুল ময়দানের কাছে রাস্তার ওপর গাছ পড়ে। ওই রাস্তায় একাধিক গাছ রাস্তার ওপর পড়ে যাওয়ায় ব্যাপক ক্ষতি হয়।যান চলাচল বন্ধ থাকে দীর্ঘক্ষণ।এদিকে ধূপগুড়ি ব্লকের খলাইগ্রাম, মোরঙ্গা চৌপথি, বিভিন্ন এলাকাতেও গাছ পড়ে ব্যাপক ক্ষতি হয়। আবার ধূপগুড়ি পুরসভা এলাকার ১ ও ৯ নম্বর ওয়ার্ডে গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু বাড়ি।পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং ফোনে জানিয়েছেন, প্রায় ৮-১০ টি বাড়ির ক্ষতির খবর পাওয়া গিয়েছে।ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ মজুমদার বলেন, বারোঘরিয়া এলাকায় রাস্তার পাশে সরকারি গাছ ঝড়ে পড়ে যাওয়ার পর লুঠের চেষ্টা চলছিল।পুলিশকে খবর দেওয়া হয়েছে।পুলিশ নজরদারি  চালাচ্ছে। সমগ্র ধূপগুড়ি ব্লক এই ঝড়ের পর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় ছিল। তৎপর প্রশাসন।

তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের একাধিক এলাকাতেও ব্যাপক ক্ষতি হয়েছে। শহর এবং শহর সংলগ্ন অন্দরানফুলবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিলসি ও ছালাপাক ব্যাপক ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি ও জমি। মৃত্যু হয়েছে গৃহপালিত পশুর। ধান জমি ও ভুট্টা খেতেও ব্যাপক ক্ষতি হয়েছে।

দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। তৎপর প্রশাসন। আশ্বাস দেওয়া হয়েছে, ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পাবেন।

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল