Chitteswari Durga Temple : চিতে ডাকাতের স্বপ্ন বাস্তবায়ন করেছিলেন এই মা দুর্গা

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : প্রাচীন কালে এই বঙ্গভূমি ছিল ডাকাতদের আখড়া। বলতে গেলে অধিকাংশ ডাকাতরাই ছিল মাতৃভক্ত ও সৎ ব্রাহ্মণ । জানা যায়, তাঁরা লোভী জমিদার ও মহাজনদের কাছ থেকে ধন সম্পদ লুট করে গরিবদের ভরণপোষণের দায়িত্ব নিতেন। ১৭শ শতাব্দীর এমনই একজন দুর্ধর্ষ ডাকাত ছিলেন চিতে ডাকাত বা চিত্তেশ্বর ডাকাত, যিনি উত্তর ২৪ পরগনা এলাকার জঙ্গলাকীর্ণ প্রাচীন চিত্রপুর (বর্তমানে কাশিপুরের পার্শ্ববর্তী চিৎপুর) গ্রামে বাস করতেন। বলতে গেলে তাঁর নামেই বাঘে হরিণে এক ঘাটে জল খেত।

জনশ্রুতি আছে, একবার গঙ্গায় ভেসে আসা নিমগাছের একটি বিশাল গুড়ি থেকে চিতে ডাকাত একটি দুর্গা দেবীর প্রতিমা তৈরী করে তান্ত্রিক মতে পূজার্চনা করতে থাকেন ও তাঁর নামানুসারেই সেই দেবী দুর্গার নাম হয় ‘চিত্তেশ্বরী’। কথিত আছে, মায়ের আদি মন্দিরটি তিনি ১৬১০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন। চিতের মৃত্যুর পর দেবীমূর্তি মাটির তলায় সমাধিস্থ করা হয়। পরবর্তীতে, নৃসিংহ ব্রহ্মচারী নামে এক তান্ত্রিক সন্ন্যাসী দেবীবিগ্রহ ভূগর্ভ থেকে উদ্ধার করে সেই স্থানে পুনঃপ্রতিষ্ঠা করেন। জানা যায়, শেওড়াফুলি রাজবংশের রাণী নৃসিংহ ব্রহ্মচারীর অলৌকিকত্বের পরিচয় পেয়ে দেবী চিত্তেশ্বরীর নামে ঐ স্থানের অনেক সম্পত্তি দেবোত্তর করে দেন এবং তাঁকে পূজারী ও সেবায়েত নিযুক্ত করেন।

এই মন্দিরে এলে দেখা যাবে, এই চিত্তেশ্বরী দেবীমূর্তি হল সিংহবাহিনী দুর্গামূর্তি। তবে, মহিষাসুরমর্দিনী দুর্গার সঙ্গে অন্য দেবদেবীরা অনুপস্থিত। দেবীমূর্তির পাশে একটি বাঘেরও মূর্তি আছে, যা সুন্দরবনের ব্যাঘ্রদেবতা দক্ষিণরায়ের দ্যোতক। দেবীর প্রতিষ্ঠাকালে চব্বিশ পরগণা ও কলকাতার এই অঞ্চল যে সুন্দরবনের একটি অংশ হিসাবে জলাজঙ্গলময় ছিল এবং তখন এই এলাকায় বাঘেরও উপদ্রপ ছিল, এই মূর্তি তারই পরিচয় দেয়। প্রচলিত রীতি অনুসারে চিত্তেশ্বরী দেবীর পূজার আগে এই ব্যাঘ্র দেবতার পূজা করা হয়ে থাকে। বর্তমান মন্দিরের পিছনে একটি ছোট বাগানের মধ্যে পূর্বোক্ত তান্ত্রিক নৃসিংহ ব্রহ্মচারীর পঞ্চমুণ্ডের আসনটি এখনও আছে।

এই চিত্তেশ্বরী দুর্গামূর্তিটিই কলকাতার দুর্গার প্রাচীনতম মূর্তি হিসাবে বিবেচিত। চিত্তেশ্বরী মন্দিরের বর্তমান তত্ত্বাবধায়ক কাশীশ্বর রায় চৌধুরী চিতে ডাকাতের প্রসঙ্গে বলেছেন  “চিত্তে ডাকাত ধনী জমিদার ও সর্দারদের কাছ থেকে ছিনতাই করতেন এবং গরীবদের মধ্যে সম্পদ বিতরণ করতেন। দেবী দুর্গার কাছে প্রার্থনা করা এবং নিরলস ডাকাতির মধ্যেই তিনি জীবন চালিয়ে গিয়েছিলেন।” চিতে ডাকাতের সময়কালে চিত্তেশ্বরী দুর্গা দেবীর পূজার রীতি বেশ কিছুটা আলাদাই ছিলেন, কারণ তৎকালীন সময়ে ডাকাতরা সাধারণত কালীর উপাসক ছিল, তারা দুর্গার পুজো করতনা। চিত্তেশ্বরী দুর্গাকে প্রসন্ন করার জন্য বলি হিসাবে মানুষের মাংস নিবেদন করাও ছিল নজিরবিহীন। এই মন্দিরে একটি সুপ্রাচীন শিবলিঙ্গ ও  রাধা কৃষ্ণেরও বিগ্রহ বর্তমান। দুর্গাপুজোর সময় খুব ধুমধাম করে এই মন্দিরে দুর্গাপুজো পালিত হয়। 

‘আমি ২০ বছর ধরে কর পরিশোধ করছি’, বাড়িতে আয়কর হানা নিয়ে মুখ খুললেন রকুলপ্রীত

নদিয়ার এই জায়গায় গেলেই মিলবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি, জানেন কোথায়?

ক্যারিবীয়ান সাগরে নৌযানে ভয়াবহ হামলা আমেরিকার, নিহত ৪

রান্নার আগে বারবার জল দিয়ে চিকেন ধুচ্ছেন? এই অভ্যাসেই হতে পারে মারাত্মক বিপদ

রিপোর্ট প্রকাশ্যে কেন? পা ভাঙা কাণ্ডে স্বাস্থ্য দফতর ও SSKM কর্তৃপক্ষকে আইনি নোটিস মমতার

বাড়ির জলের ট্যাঙ্কে ভাসছে সাড়ে তিন বছরের শিশুর দেহ, বীরভূমে চাঞ্চল্য

জন্মের কয়েক ঘণ্টার মধ্যে শিশুকন্যাকে শ্বাসরোধ করে হত্যা, সন্দেহের তালিকায় মা-দিদা

পথ আটকে বাইকে পেট্রোল ঢেলে যুবককে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা! চাঞ্চল্য মালদহে

রাশিয়ায় ‘প্লেগ’ আতঙ্ক! তরুণী গবেষকের মৃত্যুর পর কোয়ারেন্টাইনে শতাধিক চিকিৎসক

বর্ষা বিদায়ের মুখে ফের বৃষ্টির চোখরাঙানি! জানুন আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া

৯/১১-র ছক ব্যর্থ হতেই বিমানের দুই ইঞ্জিন বন্ধ করতে চেয়েছিলেন হাম্মামি, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

শামির ভারতীয় দলে ফেরার আশা শেষ? দীনেশ কার্তিকের মন্তব্যে শুরু জোর চর্চা

ঘনিষ্ঠদের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের, ভোটের আগে চরম অস্বস্তিতে মুখ্যমন্ত্রী

রাজ্যসভায় যাওয়া নিশ্চিত হতেই বিজেপিতে যোগ কোয়েলের