শান্তিনিকেতনে রাতের অন্ধকারে মহিলাদের ছবি তুললেন চিকিৎসক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মহিলাদের অশ্লীলভাবে ছবি তোলার অভিযোগে  এবার নাম জড়াল চিকিৎসকের। ঘটনাটি ঘটেছে ভুবনডাঙা সংলগ্ন হস্তশিল্পের দোকানগুলির সামনে । অভিযোগ , দোকানের সামনে দাঁড়িয়ে থাকা মহিলার অশ্লীলভাবে ছবি তুলে বোলপুরের এক চিকিৎসক ।  এই ঘটনার নজর পড়তেই দোকানের সামনে  বিক্ষোভ শুরু করেন মহিলারা ।

জানা গিয়েছে, সোমবার রাতে কলকাতা থেকে একটি নাচের দলের মহিলারা শান্তিনিকেতনে এসেছিলেন। সেইসময় তারা যান ভুবনডাঙা সংলগ্ন হস্তশিল্পের দোকানগুলির সামনে। আর তখনই তাদের নজর পড়ে এক ব্যক্তি মোবাইল ক্যামেরায় তাঁদের ছবি তুলছেন। সন্দেহ হওয়ায় সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির ফোন কেড়ে নেয় মহিলারা। আর সেইসময় তাঁর  মোবাইল থেকে পাওয়া যায়  একাধিক মহিলার ছবি । যা দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা ।

অভিযুক্ত ওই  ব্যক্তি পেশায় একজন সরকারি চিকিৎসক। তবে প্রথমে মহিলাদের ছবি তোলার বিষয়টি অস্বীকার করেন। পরে পরিস্থিতি বেগতিক দেখে সকলের সামনে হাত জোড় করে ক্ষমা চান ওই চিকিৎসক ।  তাতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় ।  তবে কী কারণে তিনি মহিলাদের ছবি তোলেন তা এখন জানা যায়নি । শুধু তাই নয় পুলিশের তরফ থেকেও মেলে নি কোন প্রতিক্রিয়া।  এই ঘটনায় ফের আরও একবার বোলপুরে মহিলাদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন ।

ফ্ল্যাট থেকে উদ্ধার তরুণ-তরুণীর দেহ, হাড়হিম ঘটনা গল্ফগ্রিনে

‘মাঝে মাঝে মনে হয় মা ভ্রমণে গিয়েছেন, আবার ফিরে আসবেন’, শ্রীদেবীর স্মরণে জাহ্নবী

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

বুলডোজার অভিযানে ফাঁকা দমদম জংশন স্টেশন চত্বর, খুশি নিত্যযাত্রীরা

দুধের জন্য বায়না ধরেছিল চার বছরের শিশু, পিটিয়ে মারল নরপিশাচ বাবা

প্রতিবন্ধী বৃদ্ধের হাতে চার ঘণ্টা পেঁচিয়ে বিষধর সাপ, যা ঘটল শুনলে….

পুলিশকে ধাক্কাধাক্কি করার অপরাধে চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার সহ গ্রেফতার ১০

বিশেষ এক নিয়ম বাতিলের আহ্বান জানিয়ে আইপিএলে আমূল পরিবর্তনের পরামর্শ শচিনের

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

দেশের নতুন সেনা সর্বাধিনায়ক হলেন জেনারেল সুব্রমণি, জেনে নিন তাঁর পরিচয়

তৃণমূল আমলে ১০ লক্ষ টাকা খরচ করে বসানো টিউবওয়েল থেকে মিলছে না পরিশ্রুত পানীয় জল

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ! মালদহে গ্রেফতার পাঁচ বাংলাদেশি

নদীতে ডুবন্ত নাবালিকাকে বাঁচাতে ঝাঁপ দিলেন পাঁচজন, সবার সলিল সমাধি