‘বাস্তব পরিস্থিতির সঙ্গে মিলছে না’, কমিশনের কাজের প্রসঙ্গে বলল আদালত

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : বাস্তব পরিস্থিতির সঙ্গে মিলছে না নির্বাচন কমিশনের কাজ। কমিশনের কাজের পদ্ধতি নিয়ে এমন কথাই বলেছে সুপ্রিম কোর্ট। এদিন বিচারপতি জয়মাল্য বাগচি বলেছেন, কমিশন সফটওয়্যার ব্যবহার করে নোটিশ পাঠাচ্ছে। কিন্তু নোটিশের সঙ্গে সঙ্গে বাস্তবের মিল নেই। 

আদালত সূত্রে খবর,  ৫০ বছরের ব্যবধান মানেই দাদু-নাতির সম্পর্ক। বাবা-সন্তানের মধ্যে বয়সের ফারাক নিয়েও ডেকে পাঠানো হচ্ছে। বাস্তবে তো বিয়ে হয় প্রায় ২০ বছর বয়সেও। এর থেকেই স্পষ্ট সফটওয়্যার কাজ করেছে। যারসঙ্গে বাস্তবের কোনও মিল নেই। কারও নামের মধ্য নাম বাদ দিলেও তাঁকে তলব করা হচ্ছে। বানান ভুলের বিষয়টিও এখানে রয়েছে। সবটাই সফটওয়ারের বিষয়। বিচারপতি এদিন জানিয়েছেন, ম্যাপড ভোটারদের নোটিশ পাঠানো হচ্ছে। সেখানে নামের সামান্য ভুল থাকলেই ডেকে পাঠানো হচ্ছে। সফটওয়্যারের টুল ব্যবহারের কারণেই এই ধরনের ঘটনা ঘটছে। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা SIR সংক্রান্ত মামলার শুনানি শুরু হয়েছে সুপ্রিম কোর্টে। গত সোমবার নিজে সামনের সারিতে থেকে সওয়াল করেছিলেন মুখ্যমন্ত্রী। সেদিন সশরীরে হাজির থাকলেও, এদিন সেখানে সশরীরে থাকছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই মামলাটি তালিকায় ৪০ নম্বরে ছিল। প্রধান বিচারপতি সূর্যকান্ত সহ দুই বিচারপতি বেঞ্চে শুরু চলছে শুনানি। এই বেঞ্চে রয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল মনু ভাই পাঞ্চোলি। এদিন একাধিক আইনজীবী একসঙ্গে সওয়াল করতে শুরু করেন, তাতে রেগে যান প্রধান বিচারপতি। ধমক দেন প্রধান বিচারপতি। শুনানি বন্ধ করে দেওয়ার কথা বলেন তিনি। এক এক করে বক্তব্য রাখার কথা বলেন প্রধান বিচারপতি।

  

ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

বর্ষায় ভেঙে গিয়েছে সাঁকো, হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়, প্রাণে রক্ষা পেল নাতি

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মাদক কারবারের অভিযোগে কালীগঞ্জে গ্রেফতার মা ও ছেলে, উদ্ধার বিপুল কাঁচামাল ও ১৯ লক্ষ নগদ

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

শুভেন্দুকে জেড প্লাস সুরক্ষা দেবে কেন্দ্র, কেন বাড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা?

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর

গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর