জুতো পরে মনীষীদের ছবিতে মাল্যদান, সমালোচনায় বিদ্ধ মহকুমা শাসক

উল্লেখ্য, ছবিতেই দেখা যাচ্ছে, তাঁর সামনে যিনি দাঁড়িয়ে, তিনি খুলেছেন জুতো। তবুও ‘কী করণীয়’, তা মাথায় আসেনি আধিকারিকের?

Share:

নিজস্ব প্রতিনিধি: জুতো পরে জাতীয় পতাকার (NATIONAL FLAG) সামনে রাখা মনীষীদের ছবিতে মাল্যদান করেছেন তিনি। এমনটাই অভিযোগ ডোমকলের মহকুমা শাসকের বিরুদ্ধে। অন্যান্য জায়গার মত ৭৬ তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছিল মুর্শিদাবাদ জেলার ডোমকল মহকুমা দফতরেও। সেখানেই পতাকা উত্তোলন করেছিলেন এসডিও সুমিত কুমার রায়। জুতো পরে সেখানেই মনীষীদের ছবিতে মাল্যদান করার জন্য সমালোচনায় বিদ্ধ হয়েছেন তিনি।

তাঁর বিরুদ্ধে অভিযোগ, জুতো পরে মনীষীদের ছবিতে মাল্যদান করেছেন তিনি। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অবশ্য এই বিষয়ে মুখ খোলেননি মহকুমা শাসক। উল্লেখ্য, ছবিতেই দেখা যাচ্ছে, তাঁর সামনে যিনি দাঁড়িয়ে, তিনি খুলেছেন জুতো। তবুও ‘কী করণীয়’, তা মাথায় আসেনি আধিকারিকের?

বিশিষ্টজনরা এই ঘটনায় সরব হয়েছেন। সকলের দাবি, অবিলম্বে ওই আধিকারিকের মন থেকে ক্ষমা চাওয়া উচিত। কী করে দায়িত্বজ্ঞানহীনের মত এই কাজ করলেন তা নিয়েও শুরু হয়েছে সমালোচনা।

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

গাড়ি পার্কিং নিয়ে বচসা, প্রতিবেশীর গুলিতে প্রাণ গেল মাহিন্দ্রার শীর্ষকর্তার

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

দীপাবলির আগেই ২,২৮৮ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দর কত? জানুন

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

মাগুর মাছের ঝোলেই তুষ্ট হন দেবী, ১২০০ বছরের এই কালীপুজোয় রয়েছে অলৌকিক কাহিনী

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী