রেকর্ড গড়ল দুয়ারে সরকার, হাজির এক কোটিরও বেশি মানুষ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শেষ হয়েছে নবম পর্যায়  দুয়ারে সরকার। শনিবার অর্থাৎ শেষদিনেও উপচে পড়া ভিড় দেখা গিয়েছে বিভিন্ন শিবিরে। পরিসংখ্যান অনুসারে, এখন পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্পে এসেছেন প্রায়  এক কোটির বেশি মানুষ । সেইসঙ্গে আবেদন জমা পড়েছে প্রায় ৬৩ লক্ষ। রাজ্য সরকারের নির্দেশ মত দ্রুত এই সব আবেদনের ভিত্তিতে পরিষেবা পেতে চলেছেন আমজনতারা । 

বলা বাহুল্য, বর্তমানে রাজ্যে লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাচ্ছেন ২ কোটি ২১ লক্ষ মহিলা।  আর  এবারের দুয়ারে সরকারে ৩ লক্ষের বেশি লক্ষ্মীর ভান্ডারের  আবেদন জমা পড়েছে। এখান থেকেই স্পষ্ট যে,  আগামী দিনে লক্ষ্মীর  ভান্ডারের সুবিধা পেতে চলেছেন বাংলার বহু মহিলারা । সেইসঙ্গে এবারের দুয়ারে সরকারে শ্রমদপ্তরের সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পে আবেদন পড়েছে ৩৭ লক্ষেরও বেশি। যা বিশেষ ভাবে গুরুত্ব দিচ্ছে ওয়াকিবহল মহল । 

উল্লেখ্য, দুয়ারে সরকারের পথচলা শুরু ২০২০ সালের ডিসেম্বর মাসে। তারপর থেকে এখনও পর্যন্ত গোটা রাজ্যে ৬ লক্ষ ৮২ হাজার ৪৬৫টি দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আর সেখান  থেকে প্রায়  সরাসরি সরকারি সুবিধা পেয়েছেন ১১ কোটি ৪৫ লক্ষ ৮৪ হাজার ৭১৬ জন। এবারের দুয়ারে সরকার শিবিরে মোট ৩৭টি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করা গিয়েছে। তাতে বেশ উপকৃত হয়েছেন হাজার হাজার মানুষ । 

আজকের রাশিফলঃ জীবনসঙ্গীর সঙ্গে বেশি বেশি করে সময় কাটান, খারাপ চিন্তা ভাবনা দূর হবে..

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি