Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জমিতে ছাগল ঢোকায় বাবা- ছেলেকে কুপিয়ে ‘শাস্তি’ প্রতিবেশীর

পুলিশ এই ঘটনায় নদীয়ার করিমপুর থেকে ৩ জনকে গ্রেফতার (ARREST) করেছে। ধৃতদের নাম শীতল হালদার, রণজিৎ হালদার ও সরস্বতী হালদার।

Share:

নিজস্ব প্রতিনিধি: জমিতে ঢুকে পড়েছিল ছাগল। নষ্ট করেছিল ফসল। তাঁর জেরে ছাগলের মালিককে চরম শাস্তি দিল প্রতিবেশী। কুপিয়ে খুন করল বাবা ও ছেলেকে। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। প্রতিবেশীর দাবি, তাঁর জমির ফসল খেয়েছিল ছাগল। এদিকে পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে ওই জমিতে ফসল ছিলই না! খুনের (MURDER) কারণ হিসেবে উঠে এসেছে  প্রেমের সম্পর্কের কথা।

মুর্শিদাবাদের জলঙ্গির চোয়াপাড়া গ্রাম পঞ্চায়েতের ঘটনা। এই ঘটনায় ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, সোমবার বিকেলে জমির মালিক শীতল হালদারের ঘেরা জমিতে ঢুকে পড়েছিল একটি ছাগল। ওই ছাগলের মালিক জীবনানন্দ হালদার। তা জানতে পেরেই শীতল এবং তাঁর ছেলে সুদীপ, ভাই রণজিৎ হাঁসুয়া নিয়ে চড়াও হয় জীবনানন্দের বাড়িতে। সন্ধ্যা ৬ টা নাগাদ শুরু হয় বচসা। শীতলের অভিযোগ, তাঁর জমির ফসল খেয়েছে জীবনানন্দের ছাগল। অন্যদিকে, স্থানীয়দের দাবি ওই জমিতে আদৌ ফসল ছিল না। এদিকে, বচসার মাঝেই শীতলরা হাঁসুয়ার কোপ মারে জীবনানন্দের ছেলে বিবেকানন্দকে। বিবেকানন্দ লুটিয়ে পড়ার পরও তাঁকে ক্রমাগত কোপানো হয় হাঁসুয়া দিয়ে। ছেলেকে বাঁচানোর জন্য ছুটে আসেন বাবা। তাঁকেও টেনে বাড়ির মধ্যে ঢুকিয়ে চালানো হয় হাঁসুয়ার কোপ। এরপরেই চম্পট দেয় শীতল, সুদীপ ও রণজিৎ।

জখম বাবা ও ছেলেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সাদিখার দিয়াড় গ্রামীণ হাসপাতালে। চিকিৎসক দেহ পরীক্ষা করে জানান বিবেকানন্দ (৩০) মৃত। জীবনানন্দের (৫৫) শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরের কথা বলা হয়। তবে পথেই মৃত্যু হয় তাঁর।

পুলিশ এই ঘটনায় নদীয়ার করিমপুর থেকে ৩ জনকে গ্রেফতার (ARREST) করেছে। ধৃতদের নাম শীতল হালদার, রণজিৎ হালদার ও সরস্বতী হালদার। বিবেকানন্দের পরিবারের দাবি, বিবেকানন্দের প্রাক্তন স্ত্রীর সঙ্গে সুদীপের প্রেমের সম্পর্ক শুরু হয়েছিল। জানা গিয়েছে, ২ বছর আগে বিবেকানন্দের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁদের পাড়ারই এক মহিলার। বিয়ের ৬ মাসের পরে পুড়ে গিয়েছিল বিবেকানন্দের পা। এরপরেই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন ওই মহিলার পরিবার। হয়ে যায় বিচ্ছেদ। আর তারপরে গড়ে ওঠে ওই মহিলার সঙ্গে শীতল হালদারের ছেলে সুদীপের সম্পর্ক। তা নিয়েই ছিল মনোমালিন্য। এর জেরেই এই খুন বলে মনে করা হচ্ছে।

‘স্ট্রংরুমে পরিকল্পিতভাবে লোডশেডিং করে দেওয়া হচ্ছে,’ কর্মীদের সতর্ক থাকার নির্দেশ মমতার

‘শেষ পর্যন্ত গণনা টেবিল ধরে রাখলেই দেখবেন আমরা জিতেছি’, কাউন্টিং এজেন্টদের বার্তা মমতার

কোন বিধানসভার রেজাল্ট সবচেয়ে দ্রুত জানা যাবে? জানাল কমিশন

ছয় মেরে ঘরের মাঠে গুজরাতকে জেতালেন ওয়াশিংটন, ফের হার পঞ্জাবের

গণনার কয়েকঘন্টা আগেই মুখ্যমন্ত্রীর ট্যাগ সোশ্যাল মিডিয়া থেকে সরালেন বিজয়ন

LIVE: রাত পোহালেই শুরু হবে গণনা, নবান্নের কুর্সি কার? অপেক্ষায় রাজ্যবাসী

গুজরাতের দুরন্ত বোলিংয়ের সামনে ভেঙে পড়ল পঞ্জাবের ব্যাটিং

রাস্তায় পড়ে রয়েছে ভিভিপ্যাটের স্লিপ! গণনার আগেই চাঞ্চল্য

ব্যাটে-বলে দাপট দেখিয়ে হায়দরাবাদকে উড়িয়ে জয়ী রাহানেরা

বরুণ-নারাইনের ভেল্কিতে ১৬৫ রানে গুটিয়ে গেল হায়দরাবাদ

ইস্ট বেঙ্গলের কোচের পদ ছাড়লেন অস্কার ব্রুজোঁ, সাংবাদিক সম্মেলন থেকে বড় ঘোষণা

নির্বাচনে ব্যবহার করা পুলিশের গাড়ি নিয়ে ছাগল চুরির অপরাধে গ্রেফতার ৪

ত্রিকোণ প্রেমের জের! পুকুরের ধারে উদ্ধার যুবকের গলা কাটা দেহ, ব্যাপক শোরগোল পুরুলিয়ায়

গণনায় অশান্তি এড়াতে বড় পদক্ষেপ, ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে ভারত-ভুটান সীমান্ত