ভারী বৃষ্টির জের, জল ছাড়া শুরু ডিভিসি’র, বন্যার আশঙ্কা একাধিক জেলায়

Share:

নিজস্ব প্রতিনিধি: এল নিনো-কে বুড়ো আঙুল দেখিয়ে গোটা দেশেই সক্রিয় রয়েছে বর্ষা। কোথাও স্বাভাবিক আবার কোথাও স্বাভাবিকের থেকে বেশি মাত্রায় বৃষ্টি হচ্ছে। যার ফলে বেশ কয়েকটি রাজ্যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গেও সক্রিয় রয়েছে বর্ষা। তাই স্বাভাবিক বৃষ্টি চলছে। জুলাই মাসের শুরুতে বৃষ্টির যে ঘাটতি ছিল তা পূরণ হয়ে গিয়েছে। এই মুহূর্তে দেশের বিভিন্ন প্রান্তে সক্রিয় রয়েছে একাধিক ঘূর্ণাবর্ত। এদিকে বঙ্গোপসাগের একটি নিম্নচাপ তৈরি হওয়ার কথা রয়েছে। আগামী রবিবার নিম্নচাপটি তৈরি হবে। সঙ্গে রাজ্যে বিশেষ করে দক্ষিণবঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। সেই কারণে বৃষ্টি চলছেই। যার ফলে দামোদর ও তার শাখা নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে। সেই কারণে বাধ্য হয়েই জল ছাড়তে শুরু করল ডিভিসি (দামোদর ভ্যালি কর্পোরেশন)। ডিভিসি সূত্রে খবর, তাদের জলাধার থেকে ১৬ হাজার কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। দুর্গাপুর ব্যারেজ থেকে ২১ হাজার কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। যার ফলে দামোদরের শাখা নদীর জলস্তর বৃদ্ধি পাবে। এই কারণেই দামোদর তীরবর্তী এলাকায় বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পডুন: জলপথে রাজ্যে ঢুকে অস্ত্র পাচারের ছক বানচাল পুলিশের, গ্রেফতার ৪

ডিভিসির তরফে দামোদারের শাখা নদীগুলির নিম্নবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। আজ, শুক্রবার রাত থেকে বৃষ্টি আরও বাড়বে দক্ষিণবঙ্গে। আগামী সোমবার থেকে নতুন নিম্নচাপের প্রভাবে ভারী কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। তবে শুধু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ নয়, নিম্নচাপের প্রভাবে উত্তর ওড়িশা, ঝাড়খণ্ড, উত্তর ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশের সংলগ্ন অংশ এবং দক্ষিণ-পূর্ব উত্তরপ্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার ফলে আরও দামোদরের জল বৃদ্ধি পাবে। আর সেই কারণেই ডিভিসি জল ছাড়ার পরিমাণ বাড়িয়ে দেবে। এতে দামোদর তীরবর্তী এলাকাগুলিতে বন্যার আশঙ্কা করা হচ্ছে। চাষের জমিতে জল ঢুকে ব্যাপক ক্ষতির আশঙ্কাও রয়েছে।

এদিকে আজ, শুক্রবার উল্টোরথে রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, দিনভর আকাশ মূলত মেঘলা থাকবে। মাঝেমধ্যেই বৃষ্টি নামতে পারে এবং কিছু এলাকায় দমকা হাওয়াও বইতে পারে। ফলে বাইরে বেরোলে ছাতা বা রেইনকোট সঙ্গে রাখাই ভালো। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুক্রবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং পুরুলিয়ায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। যদিও অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাই বেশি। উত্তরবঙ্গে গত কয়েকদিন ধরেই বৃষ্টির প্রভাব রয়েছে। শুক্রবারও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে দমকা হাওয়াও বইতে পারে।

উল্টোরথে বাড়িতে বানান পুরীর স্টাইলে স্পেশাল খাজা, জেনে নিন সহজ রেসিপি

নীল-সাদা জার্সিতে আর দেখা যাবে না তাঁকে! আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন কিংবদন্তি

মুখে দিলেই মিলিয়ে যাবে! নামমাত্র উপকরণে ঝটপট তৈরি করুন সুস্বাদু কালাকাঁদ

সুদ-সহ হিসেব নেওয়া মন্তব্যের জের, অভিষেকের বিরুদ্ধে ফের FIR দায়ের

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

সকাল থেকেই অ্যাকশনে ইডি, কলকাতা, পুরুলিয়া-সহ একাধিক জায়গায় চলছে তল্লাশি

অর্ডার করেছিলেন আইফোন, পার্সেলে মিলল তেল! ই-কমার্স সংস্থাকে মোটা অঙ্ক ফেরতের নির্দেশ আদালতের

লেকটাউন থেকে উদ্ধার ৪ কেজি সোনার বিস্কুট, গ্রেফতার দুই যুবক

প্রশ্নফাঁসে রেয়াত নয়, ৫-১০ বছরের জেল-সহ ১ কোটি টাকার জরিমানা ঘোষণা কেন্দ্রের

ডাকঘরের এই স্কিমে মাসে ৮০০০ টাকা জমালে ৫ বছর পর মিলবে ৫.৭১ লক্ষ

‘বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা না করার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র’, অনশন ভাঙার পর বড় বার্তা ওয়াংচুকের

ভারী বৃষ্টির জের, জল ছাড়া শুরু ডিভিসি’র, বন্যার আশঙ্কা একাধিক জেলায়

জলপথে রাজ্যে ঢুকে অস্ত্র পাচারের ছক বানচাল পুলিশের, গ্রেফতার ৪

ইরানে ফের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪, আহত ৫