চিকিৎসকের গাফিলতিতে প্রসূতির মৃত্যু, দুর্গাপুর হাসপাতাল চত্বরে শুরু বিক্ষোভ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চিকিৎসকের গাফিলতিতে রোগী মৃত্যুর ঘটনা ঘটল দুর্গাপুরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাত থেকে হাসপাতাল চত্বরে  ছড়িয়ে পড়েছে উত্তেজনা। মৃতার পরিজনেরা বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের অভিযোগ, সন্তান প্রসবের সময় নাড়ি কাটার বদলে মূত্র থলি কেটে ফেলেছে চিকিৎসকেরা। তাঁর জেরেই মৃত্যু হয় মহিলার।

জানা গিয়েছে, নিহত ওই মহিলা হলেন বছর ২৮-এর ইশরত জাহান। তিনি দুর্গাপুরের বেনাচিতির মসজিদ মহল্লা এলাকার বাসিন্দা। গত ২১ সেপ্টেম্বর  ওই মহিলার সন্তান প্রসব হয়। এরপর থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। সেই সময় হাসপাতালের তরফে জানান হয়েছিল,ওই মহিলার  কিডনি ও একাধিক অঙ্গ কাজ করছে না। তাঁকে আইসিউতে স্থানান্তর করা হচ্ছে। এরপরেই শনিবার রাতে ওই মহিলার মৃত্যু হয় ।

এই ঘটনার পর থেকেই মৃতার পরিবার বিক্ষোভ দেখাতে শুরু করে। মৃতার দাদা ফিরোজ আলি বলেন,’ বোনের অস্ত্রোপচারের পর পেট ফুলে গিয়েছিল। বোন সুস্থ ছিল। হাসপাতাল থেকে বলা হল, ওর নাকি কিডনি ফেল করেছে। প্রেশার, সুগার হাই হয়ে গিয়েছে। কিন্তু ওদের যে ভুল হয়েছে তা স্বীকার করেনি। ভুল চিকিৎসার জন্য মৃত্যু হয়েছে।‘ একথায় একদিকে যখন সাগর দত্ত হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনা নিয়ে উত্তাল তখনই ঘটল একই ঘটনা।

‘হরমোনের সমস্যা’ ভেবে এড়িয়ে যাচ্ছেন? সাবধান, হতে পারে থাইরয়েড

ভয়ের সঙ্গেও পূজিতা হন দেবী, ৪২০ বছরে পা দিল রঘুনাথগঞ্জের ‘পেটকাটি দুর্গা’

ময়নাগুড়ির বসুনিয়া বাড়ির পুজোয় ঘোড়ার গাড়িতে প্রতিমা আসত বাংলাদেশের রংপুর থেকে

বুদ্ধি ও স্মৃতিশক্তি বাড়াতে চান? পাতে রাখুন প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার

আজকের রাশিফল: বাড়ির বাইরে পা রাখার আগে জানুন কেমন কাটবে দিনটি

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ