মাটির গন্ধ, শিকড়ের টান আর আভিজাত্য পূর্ণ সুরুলের সরকার বাড়ির দুর্গাপুজো

সুরুলের জমিদারবাড়ি হিসাবে প্রসিদ্ধ সরকারদের পুরাতন বাড়িটি। এই বাড়িতেই ভরতচন্দ্র সরকার দুর্গাপুজোর সূচনা ঘটান।

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়েকদিন আগেই UNESCO’র তরফে শান্তিনিকেতনকে(Shantiniketan) World Heritage হিসাবে ঘোষণা করা হয়েছে। সেই শান্তিনিকেতন থেকে ৩-৪কিমি দূরেই রয়েছে সুরুল গ্রাম(Surul Village)। এই গ্রামেই ১৭৮২ ব্যবসা শুরু করেছিলেন ইষ্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম রেসিডেন্ট জন চিফ। সুরুলের সরকার পরিবারের প্রাণপুরুষ ভরতচন্দ্র সরকার এই জন চিফের সঙ্গে ব্যবসা শুরু করেন। এর ফলে তিনি প্রভূত ভূ-সম্পত্তি ও অর্থের অধিকারী হয়ে ওঠেন। এই পরিবারের মূল আয় ছিল নীল চাষ থেকে। এছাড়াও গড়া কাপড় এবং চিনির ব্যবসাও ছিল। এই সরকার বাড়ির কাছ থেকেই জমি কিনে শান্তিনিকেতনের গোড় পত্তন ঘটিয়েছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। সেই সরকারবাড়ির পুজো(Sarkar Bari Durga Pujo) দুই ভাগে ভাগ হয়ে গেলেও এখনও সাড়ম্বরে তা পালিত হয় প্রতিবছর। বীরভূম জেলার সুরুলের সরকার বাড়ির পূজোয় আজও মিশে আছে মাটির গন্ধ, শিকড়ের টান আর আভিজাত্য।

সুরুলের জমিদারবাড়ি হিসাবে প্রসিদ্ধ সরকারদের পুরাতন বাড়িটি। এই বাড়িতেই ভরতচন্দ্র সরকার দুর্গাপুজোর সূচনা ঘটান। পরে শ্রীনিবাস সরকারের হাত ধরে সেই পুজোর শ্রীবৃদ্ধি ঘটেছিল। পরবর্তীকালে সম্পত্তির ভাগাভাগির পরে আরও একটি পূজোর সূচনা হয়। সেই পূজোটির বয়সও প্রায় ১০০ বছর। একচালির সাবেকি প্রতিমাকে পরানো হয় ডাকের সাজ। আজও থাকে সোনা রূপোর গহনা। প্রতিমার গায়ের রঙ তপ্তকাঞ্চন। চালচিত্রে আঁকা থাকে শিব ও দুর্গার বিয়ের দৃশ্য। প্রতিমার সাবেকি রূপটি আজও অপরিবর্তিত রয়েছে। পাঁচ খিলানের ঠাকুরদালান, সামনে থামযুক্ত নাটমন্দির, নানারঙের কাঁচের ফানুস আর বেলজিয়াম কাঁচের ঝাড়বাতি মনে করিয়ে দেয় এই পুজোর সাবেকি ঐতিহ্য আর রাজকীয় জৌলুষের কথা।

প্রতি বছর সপ্তমীর সকালে সরকার পরিবারের দুটি বাড়ি থেকে একযোগে ঢাক ঢোল, পাইক বরকন্দাজ সহযোগে শোভাযাত্রা বার করা হয়। সেই শোভাযাত্রার মাধ্যমে সাবেকি পালকি করে নবপত্রিকাকে নিয়ে যাওয়া হয় দিঘিতে স্নানের জন্য। ফের স্নান শেষে সেই শোভাযাত্রা সহকারেই ফিরিয়ে আনা হয়। পুরোনো প্রথা মেনেই সপ্তমীতে চালকুমড়ো, অষ্টমীতে পাঁঠা, আর নবমীতে আঁখ বলি হয়। অষ্টমীতে বলিদানের পরে সেই বলিদানের খাঁড়া নিয়ে শোভাযাত্রা করে মনসা মন্দিরে গিয়ে সেখানে আরও একটি পাঁঠা বলি দেওয়ার রীতি বহুকালের। পূজোয় অন্নভোগ না হলেও চাল ও ফলের নৈবিদ্য এবং লুচি ভাজা ও অন্যান্য ধরনের মিঠাই ভোগ থাকে। পূজোর কদিন সন্ধ্যায় জ্বালানো হয় সাবেক বেলজিয়াম কাঁচের ঝাড়বাতি ও রঙিন ফানুস।

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার ৩ হাজার আধার কার্ড, আলোড়ন পানিহাটিতে

প্রাণনাশের হুমকি, ‘গভর্নর’-এ অভিনয় করতে ভয় পেয়েছিলেন মনোজ বাজপেয়ী

প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা, আপতত স্থগিতে কেদারনাথ যাত্রা

মদনের কামারহাটির বাড়িতে তালা ভেঙে ঢুকে পুলিশের তল্লাশি, বাজেয়াপ্ত নথিপত্র

মহিষ ডোনাল্ড ট্রাম্পের নামের বানান ভুল, জাতীয় চিড়িয়াখানার কিউরেটরকে বদলি করল তারেক সরকার

নিষ্পাপ শিশুর ওপর ‘পৈশাচিক’ অত্যাচার, ভাইরাল ভিডিও দেখে শিউরে উঠবেন…

কাটমানির টাকা ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করল শতাধিক গ্রামবাসী

ফ্ল্যাট থেকে উদ্ধার তরুণ-তরুণীর দেহ, হাড়হিম ঘটনা গল্ফগ্রিনে

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

বুলডোজার অভিযানে ফাঁকা দমদম জংশন স্টেশন চত্বর, খুশি নিত্যযাত্রীরা

দুধের জন্য বায়না ধরেছিল চার বছরের শিশু, পিটিয়ে মারল নরপিশাচ বাবা

পুলিশকে ধাক্কাধাক্কি করার অপরাধে চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার সহ গ্রেফতার ১০