ভোট শেষ না হওয়া পর্যন্ত এলাকা ছাড়তে পারবেন না প্রার্থীরা, নির্দেশ কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই রাজ্যে প্রথম দফার নির্বাচন। ১৫২ আসনে সুষ্ঠু, শান্তিপূর্ণ অবাধ নির্বাচন করার লক্ষ্যে কাজ করছে কমিশন। এবার প্রার্থীদের জন্য বড় নির্দেশ দিল তাঁরা। জানিয়েছে, সকাল ৬টা থেকে ভোট শেষ না হওয়া পর্যন্ত নিজের বিধানসভা এলাকা থেকে বেরোতে পারবেন না কোনও প্রার্থীই।

এই বছর দুই দফায় নির্বাচন করছে কমিশন। ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল রাজ্যে রয়েছে নির্বাচন। এই নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে একাধিক নির্দেশ বারংবার দিয়েছে কমিশন। এবার প্রার্থীদের জন্য নয়া নির্দেশ দিয়েছে তাঁরা। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ভোট চলাকালীন নিজেদের এলাকায় থাকতে হবে প্রার্থীদের। কোনওরকম বিশৃঙ্খলা বা গোলমাল সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। অনেক সময় প্রার্থীকে নিজের কেন্দ্রের পাশাপাশি অন্য কেন্দ্রতেও দেখতে পাওয়া যায়। এই বিষয়টি এবার যাতে না হয় তার জন্যই কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। বিধানসভা ভোটে নিজ নিজ কেন্দ্রে প্রার্থীরা যাতে থাকেন তা নিশ্চিত করতে হবে। গণতান্ত্রিকভাবে মানুষ যাতে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেটা দেখতে হবে প্রার্থীকে। সেই কারণেই ভোট শুরু থেকে শেষ পর্যন্ত নিজের এলাকাতেই থাকতে হবে তাকে।

এবারের নির্বাচনে অত্যন্ত সতর্ক রয়েছে কমিশন। কোনও রকম অশান্তি, গন্ডোগোল যাতে না হয়, তারজন্য পুলিশ প্রশাসনকেও নির্দেশ দেওয়া হয়েছে।  দাগি অপরাধীদের নামের তালিকা দিয়ে তাঁদের গ্রেফতারের নির্দেশও দিয়েছে। প্রথম দফার আগে ইতিমধ্যে ৫০৬ জনকে গ্রেফতার করা হয়েছে। দ্বিতীয় দফার আগে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। 

 

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মাদক কারবারের অভিযোগে গ্রেফতার মা ও ছেলে, ঘরে তল্লাশি চালিয়ে উদ্ধার ১৯ লক্ষ টাকা

২০২৭ সালের বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

পুষ্টিজাত খাবারে কিলবিল করছে কৃমি পোকা, ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে ক্ষোভ উগড়ে দিলেন বিপাশা

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

শুভেন্দুকে জেড প্লাস সুরক্ষা দেবে কেন্দ্র, কেন বাড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা?

শর্তসাপেক্ষে শ্রীরামপুরে মিছিলের অনুমতি পেল কালীঘাটপন্থী তৃণমূল

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর

গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর

অভিষেকের পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট, গ্রেফতার হবেন?