রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল্যাণীর বাড়িতে আয়কর ও ইডি’র হানা

বিধায়কের বাড়ি সহ তিনটি ঠিকানায় তদন্তকারীরা তল্লাশি চালাচ্ছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল্যাণীর বাড়িতে আয়কর ও ইডি একসঙ্গে হানা দিল। আয় বহির্ভূত সম্পত্তির সন্ধানে দুই সংস্থার যৌথ হানা বলে জানা গিয়েছে। বিধায়কের বাড়ি সহ তিনটি ঠিকানায় তদন্তকারীরা তল্লাশি চালাচ্ছেন।

স্থানীয় মানুষজন জানান, বুধবার সাত সকালে বিধায়ক কৃষ্ণকল্যাণীর বাড়িতে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। এদিন ইডির সঙ্গে সঙ্গে পিএসসির চেয়ারম্যানের (PSC chairman) বাড়িতে হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা। এদিন তল্লাশি অভিযান নিয়ে কৃষ্ণকল্যাণীর আপ্ত সহায়ক বলেন, ‘আচমকাই বাড়িতে আসেন একদল গোয়েন্দা। প্রত্যেকের মোবাইল নিয়ে নেন তাঁরা।’ বিধায়কের বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়।

সূত্রের খবর, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর আরেকটি পরিচয় রয়েছে। তিনি ব্যবসায়ী বলে পরিচিত। তাঁর নামে একাধিক সংস্থা রয়েছে। কল্যাণী সলভেক্স নামে একটি সংস্থাও রয়েছে কল্যাণীর। এই সংস্থার আর্থিক লেনদেন নিয়ে আগেই সন্দেহ প্রকাশ করেছিল ইডি। সংস্থার মাধ্যমে বেশ কয়েক কোটি টাকা পাচার হয়েছে বলে দাবি ইডির। অন্যদিকে কৃষ্ণকল্যাণীর বাড়িতে আয়কর ও ইডির হানাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে মনে করছেন কৃষ্ণকল্যাণীর আত্মীয় পরিজনরা। বিধায়কের এক আত্মীয় বলেন, ‘শুনলাম ইডি তল্লাশি চালাচ্ছে। এটা রাজনৈতিক ষড়যন্ত্র। এর আগেও হুমকি দিয়েছে। কারখানায়ও গিয়েছে।’

সকালে জলখাবারে পরোটা নয়! বানিয়ে ফেলুন মুচমুচে মুলোর চিল্লা, রইল সহজ রেসিপি

সোরিয়াসিসের সমস্যা বাড়ছে? বাড়িতেই এই ৫ নিয়ম মেনে যত্ন নিন ত্বকের

রাম একাদশী কবে, জেনে নিন দিনক্ষণ, পুজো দেওয়ার সঠিক সময়

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে