ইডি দফতরে আবারও জিজ্ঞাসাবাদ তাপস মণ্ডলকে

প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের তাপস মণ্ডল (TAPAS MANDAL) হাজিরা দিলেন ইডি দফতরে। শনিবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তিনি। তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা। উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডল।

অভিযুক্ত তাপস মণ্ডল ‘অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন’- এর সভাপতি। প্রসঙ্গত, এই সংগঠনের আওতায় রয়েছে প্রায় সাড়ে তিনশো ডিএলএড কলেজ। অভিযোগ, অফলাইনে ভর্তির নাম করে ডিএলএড শিক্ষার্থীদের কাছ থেকে প্রায় ২১ কোটি টাকা (২০ কোটি ৭৩ লক্ষ) আদায় করা হয়েছিল। তিনি নিজেও এই কথা স্বীকার করে নিয়ে বলেছিলেন, এই টাকা নগদে দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: ফের ইডি দফতরে হাজিরা দিলেন তাপস মণ্ডল, ২১ কোটি নিয়ে খুললেন মুখ 

উল্লেখ্য, এর আগেও এই মামলায় একাধিক বার তলব করা হয়েছিল তাপসকে। সম্প্রতি তাপস মণ্ডলের হিসেব রক্ষককেও জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় এজেন্সি। ইডি সূত্রে খবর, হিসেব রক্ষককে জিজ্ঞাসাবাদ করার পরে একাধিক নতুন তথ্য উঠে এসেছে। তাঁর ওপর ভিত্তি করেই ফের জিজ্ঞসাবাদ করা হচ্ছে তাপসকে। প্রসঙ্গত, গতকাল নোটিস পাঠিয়ে তাপস মণ্ডলকে আজ হাজিরা দিতে বলা হয়েছিল। খবর লেখার সময় পর্যন্ত জারি ছিল জিজ্ঞাসাবাদ। অভিযুক্ত তাপসের দাবি, শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে যে টাকা আদায় করা হয়েছিল, তা ছিল লেট ফাইন।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত