SSC দুর্নীতি মামলায় ফের পার্থ ও অর্পিতাকে তলব ED-র

Share:

নিজস্ব প্রতিনিধি : ভোটের মুখে সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি ইডি। SSC দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ফের তলব করেছে ইডি। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তলব করা হয়েছে অর্পিতা মুখোপাধ্যায়কে। এর আগেও SSC দুর্নীতি মামলায় তাঁদের দুজনকে গ্রেফতার করা হয়েছিল। দীর্ঘদিন জেলে কাটিয়ে অবশেষে জামিনে মুক্ত রয়েছেন তাঁরা। আগামী সপ্তাহে ২জনকে হাজিরা দিতে বলা হয়েছে।

জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার আগেই SSC দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে তলব করেছে ইডি। সামনেই হোলি। তাই হোলির পরেই তাঁদের তলব করেছে। SSC নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে পার্থ চট্টোপাধ্যায়ের নামে চার্জশিট দিয়েছিল সিবিআই। সেই চার্জশিটের কপি ইডি আধিকারিকদের কাছে আসে। তদন্ত করে ইডি জানাচ্ছে, তদন্ত করে মিডলম্যানদের সঙ্গে কথা বলে একাধিকবার নাম উঠে এসেছে পার্থ চট্টোপাধ্যায়ের। বার বার SSC নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের নাম উঠে এসেছে। এবার আগামী সপ্তাতে সিজিও অফিসে তলব করা হয়েছে। এসএসসি মামলার তদন্তও করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আধিকারিকরা তদন্তে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের নাম বেশ কিছু জায়গায় পেয়েছেন বলে প্রাথমিকভাবে খবর। সেজন্যই এই মামলায় দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে।

অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ৫০ কোটি টাকার গয়না ও বিপুল পরিমাণ টাকার হদিশ মিলেছিল। এখানেও যেহেতু সম্পত্তি সংক্রান্ত বিষয় রয়েছে, তাই অর্পিতাকে মূলত সম্পত্তি ও ডামি কোম্পানিগুলির বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। ইডি সূত্রে খবর, কেবল পার্থ-অর্পিতাই নন, এই মামলার তদন্তে আরও কয়েক জনকে চলতি মাসেই তলব করার পরিকল্পনা রয়েছে। একাধিক চাকরিপ্রার্থীর বয়ান নথিবদ্ধ করার পরিকল্পনাও রয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর।

কৌতুকাভিনেতা সময় রায়নাকে তিরস্কার, ১০ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

তীব্র আর্থিক সংকটে রোনাল্ডোর ক্লাব, আটকে গেল খেলোয়াড়দের বেতন

১৪ বছরে একই পরিবারের চার সদস্যকে ‘ঠান্ডা মাথায়’ খুন করল হাতি, কোথায় ঘটল ভয়ঙ্কর ঘটনা?

ইরান-আমেরিকার যুদ্ধের জেরে ভারতীয় শেয়ার বাজারে সর্বনাশ! মুহূর্তে গায়েব ৩ লক্ষ কোটি টাকা

মেট্রোয় কেজি, কেজি রুপো পাচার! ব্যাগ স্ক্যান করতেই নিরাপত্তারক্ষীদের চক্ষু চড়কগাছ

‘ভাল তৃণমূল’ হয়েও আতঙ্কে অনুব্রত, আগাম জামিনের জন্য ছুটলেন কলকাতা হাইকোর্টে

জি রাম জি প্রকল্পে বাংলায় আরও ৫০দিন বাড়তি কাজ, ঘোষণা শিবরাজের

বারুইপুর কাণ্ডে ৩ অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণে পুলিশ ও ফরেনসিক দল

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

মহিলা IAS অফিসারের পরিচয় দিয়ে বিয়ে, তারপর ঘটল চাঞ্চল্যকর ঘটনা

ওসিকে বাবা-মা তুলে গালিগালাজ, বিপাকে হুমায়ুন কবীর

বর্ষাকালের ‘অজুহাত’ দেখিয়ে ব্রিগেডে শহিদ সমাবেশের প্রস্তাবে না মমতাপন্থী তৃণমূলের