শীতে ডিমের দাম বাড়ছে কেন?‌ এবার বাজারে হানা দিল টাস্ক ফোর্স

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শীত পড়ার সঙ্গে সঙ্গেই ডিমের দাম বাড়তে শুরু করেছে। আর তার জেরে ক্রেতাদের নাভিশ্বাস উঠতে শুরু করেছে। মাছ–মাংসের দাম বেশি হওয়ায় অনেকেই ডিমের দিকে ঝোঁকেন। এখন সেটা কিনতে গিয়েও দামের ছ্যাঁকা খেতে হচ্ছে মধ্যবিত্তদের। কদিন আগেই ডিমের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে দুষেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খুচরো বাজারে এখন ডিমের দাম ৮ টাকা কিংবা তারও বেশি। একটি ডিমের দাম এমন পর্যায়ে পৌঁছেছে যে, এখন তা কিনতেও সাধারণ মানুষ সমীহ করছে। কারণ পকেটে চাপ বাড়ছে। এই আবহে ক্রেতাদের ক্ষোভ চরমে পৌঁছেছে।

এদিকে রাজ্যে ডিমের উৎপাদন বেশ ভাল হারে বেড়েছে। তাহলে ডিমের দাম এত বাড়ল কেন?‌ এই প্রশ্ন এখন আমআদমিদের। মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পরই এবার শহরের বড়বাজার–সহ নানা বাজারে অভিযান চালাল টাস্ক ফোর্স। অতিরিক্ত দাম নিলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন টাস্ক ফোর্সের সদস্যরা। তাই সরেজমিনে দোকান ঘুরে বিক্রেতাদের থেকে মূল্য তালিকা বুঝে নেন টাস্ক ফোর্সের সদস্যরা। প্রশাসন ইতিমধ্যেই জেলাভিত্তিক বিস্তারিত ডিমের দাম বৃদ্ধির রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। শীত পড়লেই ডিমের চাহিদা বাড়ে। দামও কিছুটা ওঠানামা করে, তবে এত দাম বাড়ে না। এবার যা অস্বাভাবিক।

অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ক্ষোভের পরই প্রাণী সম্পদ দফতরও নেমেছে ডিমের দাম বৃদ্ধি খতিয়ে দেখার কাজে। কোন জেলায় কত ডিম উৎপাদন হচ্ছে থেকে শুরু করে কোন বাজারে কত দামে সেই ডিম বিক্রি হচ্ছে তা নিয়ে সব হিসেব পাঠানো হবে মুখ্যমন্ত্রীর দফতরে। ডিমের পাইকারি এবং খুচরো দামের বিপুল পার্থক্যের কারণ জানতেই এবার বাজারে হানা দিল টাস্ক ফোর্স। বাজারে ইচ্ছা করেই জোগান আটকে দামের গতি বাড়ানোর চেষ্টা করা হচ্ছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তাই এবার নজরদারি বাড়িয়েছে নবান্ন।

এছাড়া এখন কেক, পেস্ট্রি খাওয়ার মরশুম। সামনেই বড়দিন আসছে। সেখানে এই ডিমের দাম আকাশছোঁয়া হওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে সকলের মধ্যে। যদিও খামারিদের দাবি, দামের ওঠানামার নেপথ্যে সবচেয়ে বড় দায় ফিডের আকাশছোঁয়া দাম। ভুট্টা, সয়াবিন মিল, মাছি–ভুসি মুরগির খাবারের সব উপাদানের দাম লাগাতার বেড়ে গিয়েছে। উৎপাদন খরচ ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তাই উৎপাদন বাড়লেও খরচের চাপও বাড়ছে। ডিমের বাজারে এই অস্বাভাবিক দাম নামাতে টাস্ক ফোর্সের উদ্যোগ কতটা কাজে আসে এখন সেটাই দেখার।

অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে সাউথ সিটি সহ একাধিক শপিং মলে অভিযান দমকলের

সহজ রান্না, দুর্দান্ত স্বাদ! বানিয়ে নিন নিরামিষ বাঁধাকপির ঝোল

হাওড়ায় চোর সন্দেহ গণপিটুনিতে মৃত্যু ব্যক্তির, ধৃত ২

যাদবপুর কাণ্ডের জের সরিয়ে দেওয়া হল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ফাইন্যান্স অফিসারকে

আগাম আলোর রোশনাই! পুজোর আগেই চোখ ধাঁধাচ্ছে চন্দননগর

মাটি খুঁড়তেই মিলেছিল ক্ষুদ্র দেবীমূর্তি, নবদ্বীপে ২৭৩ বছর ধরে চলছে অভয় মা’য়ের পুজো

‘বাংলার মানুষ চান পশ্চিমবঙ্গ গুজরাত হোক’, মোদির জন্মদিনে জগদ্দল-বারাকপুরে নানা কর্মসূচী বিজেপির

বেকারদের বায়োডাটা চেয়ে বিজেপি বিধায়কদের ফোন করছেন ব্যাঙ্কের ম্যানেজার! চাঞ্চল্য

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

পাকিস্তান ক্রিকেটে ফিরতে চান না ওয়াসিম আক্রম! সিদ্ধান্তের কারণ জানালেন প্রাক্তন পাক অধিনায়ক

বছরে আয় প্রায় ২৭ কোটি, বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী প্রধানমন্ত্রীকে চেনেন?

স্ট্রলারে নেই ছেলে অকায়! বিরাটের পাশে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে অনুষ্কা শর্মা, কী ঘটেছে?