পূর্ব বর্ধমানে ৩ দিনে বাজ পড়ে মৃত্যু ৮ জনের, ৪ মাসে মৃত ২৩ জন

চলতি অগস্ট মাসের প্রথম তিন দিনে পূর্ব বর্ধমান জেলায় বাজ পড়ে মৃত্যু হল ৮ জনের। বুধবার কালনা ও মেমারি ব্লক মিলিয়ে একইদিনে ৪ জনের মৃত্যু হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি অগস্ট মাসের প্রথম তিন দিনে পূর্ব বর্ধমান জেলায় বাজ পড়ে মৃত্যু হল ৮ জনের। বজ্রপাতের জেরে বুধবার পূর্ব বর্ধমানের কালনা ও মেমারি ব্লক মিলিয়ে একইদিনে ৪ জনের মৃত্যু হয়েছে। গত চার মাসে এখনও পর্যন্ত বাজ পড়ে ২৩ জনের মৃত্যু হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

পরপর তিন দিন পূর্ব বর্ধমান জেলায় বজ্রাঘাতে মৃত্যু হয়েছে মোট ৮ জনের। বুধবার বজ্রপাতের জেরে ৪ জনের মৃত্যু হয়। মৃতরা কালনা ও মেমারি ব্লকের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম যথাক্রমে কালনা ১ নং ব্লকের সুলতানপুর অঞ্চলের হাটবেলের বাসিন্দা নবকুমার ঘোষ (৫২), কালনা ১ নং ব্লকের মেদগাছীর বাসিন্দা রিয়াজুল সেখ(৪৩), কালনা ২ নং ব্লকের সিবারামপুরের বাসিন্দা চাঁদমণি মূর্মূ (৫১) ও মেমারী ১ নং ব্লকের গৌরীপুরের বাসিন্দা বাদল মূর্মূ (৫২)।

পূর্ব বর্ধমান জেলা প্রসাসন সূত্রে খবর, চলতি বছরে গত চার মাসে এখনও পর্যন্ত জেলার বিভিন্ন ব্লকে বজ্রপাতের জেরে ২৩ জনের মৃত্যু হয়েছে। বজ্রপাতে মানুষের পাশাপাশি মৃত্যু হয়েছে চারটি গবাদি পশুরও। বজ্রপাতের জেরে পরপর এমন মৃত্যুর ঘটনায় চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের আধিকারিকদের কপালে। বজ্রাঘাতে মৃত্যু রুখতে বিপর্যয় মোকাবিলা দফতর বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে বলে জানান ওই দফতরের এক আধিকারিক। সাধারণ মানুষকে সচেতন করতে প্রশাসনের তরফে লিফলেট, ফ্লেক্স ও পোস্টার দেওয়া হয়। কিন্তু তারপরও সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে বলে মনে করছেন প্রশাসনের আধিকারিকরা। পেটের টানে অনেকেই প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে ঘরের বাইরে কাজ করতে যান। গত চার মাসে বজ্রাঘাতে মৃত্যু হওয়া মানুষের তালিকায় অনেকে রয়েছেন যারা চাষের জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতের শিকার হয়েছেন। প্রশাসনের তরফে গ্রামীণ এলাকা গুলিতে প্রচার আরও বাড়ানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানান ওই আধিকারিক।

কমনওয়েলথে ফাইনালে ওঠা ভারতের প্রথম বক্সার হিসেবে সোনা জিতলেন প্রীতি পাওয়ার

‘তোলাবাজিতে সংক্রমিত বিজেপির একাংশও’, প্রকাশ্যে স্বীকারোক্তি শমীকের

ময়দান মার্কেট খালি করতে ৫০০ ব্যবসায়ীকে নোটিস, দ্রুত দোকান সরানোর নির্দেশ

নিরাপত্তায় জোর, চন্দননগর পুলিশের হাতে এল অত্যাধুনিক চেতক ও ব্রাভো পেট্রোলিং যান

বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়লেন এই ক্রিকেটার, কার হাতে তুলে দিলেন দায়িত্ব?

ছোটজাত, সুইপার বলে অপমান! দলিত দম্পতির নির্যাতনের অভিযোগে তোলপাড় মালদহ

উত্তরবঙ্গবাসীর জন্য সুখবর, বাগডোগরায় গড়ে উঠবে এইমস, আশ্বাস প্রতিমন্ত্রীর

নিজের হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

‘স্কুল ছুট রুখতে মিড ডে মিল নিয়ে বড় পদক্ষেপ’, ইসকন থেকে জানালেন মুখ্যমন্ত্রী

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

‘এটাই আমার প্রথম এবং শেষ ভুল’, মোদিকে কটূক্তির পর সমাজ মাধ্যমে ক্ষমা চাইলেন তরুণী

বঙ্গে শুরু জনগণনা, কীভাবে করবেন সেলফ এনুমারেশনের ফর্মপূরণ? এই ভুল থেকে সাবধান

কার রেশন কার্ড থাকবে, কার বাতিল হবে? জানুন সরকারের নতুন নিয়ম