জীবিত থেকেও কাগজে-কলমে ‘ডিলিটেড’, তৃণমূল প্রার্থীর সামনে কান্নায় ভেঙে পড়লেন বৃদ্ধা

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় নব্বই ছুঁইছুঁই বয়স। কয়েক বছর আগে একমাত্র ছেলের মৃত্যু হয়েছে। দুই মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় এখন একাই দিন কাটে বৃদ্ধার। বুধবার সকালে এলাকায় তৃণমূল প্রার্থীর প্রচারের খবর পেয়েই তিনি ধীর পায়ে বাড়ির বাইরে এসে দাঁড়ান। প্রার্থীকে সামনে পেতেই হাত ধরে আবেগভরা কণ্ঠে তাঁর আর্জি, “আমি তো এখনও বেঁচে আছি বাবা, অথচ তালিকা থেকে আমার নাম মুছে দেওয়া হয়েছে!” পশ্চিম বর্ধমানের বারাবনির রূপনারায়ণপুরে এই ঘটনাই এদিন মানুষের দৃষ্টি আকর্ষণ করে। বৃদ্ধাকে সান্ত্বনা দিয়ে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়।

জানা গেছে, সীমান্তপল্লির বাসিন্দা দুর্গা রায় বহু বছর ধরে এই এলাকায় বসবাস করছেন। কিন্তু সাম্প্রতিক এসআইআর প্রক্রিয়ায় তাঁর নামের পাশে ‘ডিলিটেড’ দেখানো হয়েছে। এদিন সকালে প্রচারে এসে বিধান উপাধ্যায়কে দেখে নিজের দীর্ঘদিনের দুঃখ আর ক্ষোভ আর আটকে রাখতে পারেননি তিনি। প্রার্থীকে কাছে পেয়ে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে প্রশ্ন করেন, “আমি তো মারা যাইনি, তবে আমার নাম বাদ গেল কেন? এবার আমি ভোট দেব কীভাবে?”

আরও পড়ুন: বকেয়া ডিএ নিয়ে নবান্নে হাইভোল্টেজ বৈঠক, আশার আলো দেখছেন সরকারি শিক্ষকরা

ঘটনার গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গেই প্রচার থামিয়ে বৃদ্ধার সঙ্গে কথা বলেন বিধান উপাধ্যায়। তিনি উপস্থিত দলীয় কর্মীদের নির্দেশ দেন বিষয়টি দ্রুত দেখার জন্য এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে নাম পুনরায় তালিকাভুক্ত করার উদ্যোগ নেওয়ার কথা জানান। পাশাপাশি তিনি আশ্বাস দেন, সরকার সাধারণ মানুষের পাশে রয়েছে এবং দ্রুত সমস্যার সমাধান হবে। পরে দুর্গা রায় জানান, প্রায় ৪০ বছর ধরে তিনি এখানে থাকছেন। ছেলের মৃত্যুর পর বাড়ির সব কাগজপত্র তার নামেই থাকায় এখন সেগুলি খুঁজে পাচ্ছেন না। নিজের নামে কোনও নথি না থাকায় তিনি দিশেহারা হয়ে পড়েছেন এবং ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তায় ভুগছেন।

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: স্বাস্থ্যের অবনতি, বাইরের তেলেভাজা খাবার এড়িয়ে চলুন..

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর