ভোটের আগের দিন ৬৫৩টি অযোগ্য ওয়ারেন্ট নিয়ে কড়া নির্দেশ কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি: শান্তিপূর্ণ ও অবাধ ভোটগ্রহণ নিশ্চিত করতে রাজ্যজুড়ে একাধিক কড়া পদক্ষেপ গ্রহণ করেছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটের আগে সম্ভাব্য অশান্তি রুখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, যাঁদের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে বা যারা নির্বাচনের সময় গোলমাল সৃষ্টি করতে পারে, তাদের দ্রুত চিহ্নিত করে আইনি পদক্ষেপ নিতে হবে। সেই অনুযায়ী বহু অভিযুক্তকে গ্রেফতার করা হলেও এখনও ৬৫৩টি জামিন অযোগ্য ওয়ারেন্ট কার্যকর করা বাকি রয়েছে। নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে, মঙ্গলবার রাতের মধ্যেই এই ওয়ারেন্টগুলি কার্যকর করতে হবে, যাতে ভোটের আগে অশান্তির আশঙ্কা কমানো যায়।

কমিশন (Election Commission) সূত্রে জানা গিয়েছে, গত ৬০ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট ২৪৭৩ জনকে আটক বা গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার সম্ভাবনা বা পূর্ব অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। নির্বাচনের নিরাপত্তা জোরদার করতে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ভোটকেন্দ্রগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে এবং নিরাপত্তা বলয় আরও শক্তিশালী করা হয়েছে। বুথ এলাকায় নিয়মিত টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা।

আরও পড়ুন: ভোটের দিন খড়গপুর শাখায় ২৩ জোড়া ট্রেন বাতিল, জেনে নিন তালিকা

দ্বিতীয় দফার ভোটের আগে কিছু এলাকায় উত্তেজনার খবর সামনে এসেছে। বিভিন্ন রাজনৈতিক সংঘর্ষ, হামলা এবং গুলির ঘটনার পর কমিশন (Election Commission) পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। প্রশাসনকে কড়া হাতে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দেওয়া হয়েছে। ভোটারদের নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে প্রতিটি বুথে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার অনুষ্ঠিত হতে চলেছে দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচন। সাতটি জেলার ১৪২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ভোটকর্মীরা ইতিমধ্যেই নিজেদের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রে পৌঁছে গিয়েছেন। কমিশনের আশা, প্রথম দফার মতো এবারও বিপুল সংখ্যক ভোটার গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেবেন। 

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে