আজ রাত থেকেই আকাশে উড়বে ড্রোন, ৭২ ঘণ্টা আগেই বর্ডার সিলের নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ হাতে আর চারদিন। তারপরই বাংলায় বিধানসভা নির্বাচন শুরু হয়ে যাবে। প্রথম দফার ভোট পর্ব ২৩ এপ্রিল। এই আবহে রাজ্যে প্রথম দফায় ১৫২টি কেন্দ্রে ভোটগ্রহণকে সামনে রেখে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পথে হাঁটল নির্বাচন কমিশন। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলিতে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী বাংলার নানা পথে রুটমার্চ করতে শুরু করেছে। সীমান্ত লাগোয়া অঞ্চল দিয়ে কোনও অবৈধ অনুপ্রবেশ যাতে না হয় তার জন্য কড়া নজরদারি চালানো হবে। এমনকী সীমান্তের ওপার থেকে যাতে কেউ এপারে ঢুকতে না পারে এবং যাতে কেউ ওপারে যেতে না পারে, সে দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।

এদিকে সাধারণত নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে এমন কড়াকড়ি কার্যকর হয়। তবে এবার পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে অনেক আগে থেকেই সেই বিধিনিষেধ চালু করা হয়েছে বলে সূত্রের খবর। আধুনিক প্রযুক্তির ব্যবহারেও জোর দিচ্ছে নির্বাচন কমিশন। আর তাই সীমান্ত এলাকায় ড্রোনের মাধ্যমে নজরদারির ব্যবস্থাও রাখা হচ্ছে। সূত্রের খবর, আজ, শনিবার বেলা ১২টা নাগাদ হেলিকপ্টারে সভাস্থলে আসার কথা মুখ্যমন্ত্রীর। আর মুখ্যমন্ত্রীর নিরাপত্তার কথা মাথায় রেখে শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সভাস্থলের তিন কিলোমিটারের মধ্যে আকাশে ড্রোন ও ঘুড়ি ওড়ানো নিষিদ্ধ করল জেলা প্রশাসন।

অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষায় আরও কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। যাঁদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে, তাঁদের দ্রুত গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে। আর এলাকায় যারা অশান্তি সৃষ্টি করতে পারে বলে চিহ্নিত, তাঁদের কাউকেই বাইরে রাখা যাবে না—অবিলম্বে শনাক্ত করে আটক করার নির্দেশও স্পষ্টভাবে জানানো হয়েছে। এবার হেলিকপ্টারে চড়ে ভোটপ্রস্তুতি খতিয়ে দেখবেন সিইও মনোজকুমার আগরওয়াল। রাজ্যের নানা প্রান্তে ঘুরে ঘুরে ভোটপ্রস্তুতি খতিয়ে দেখছেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক।

এছাড়া আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট। তার আগে আগামী ২০ ও ২১ এপ্রিল একাধিক জেলায় যাবেন সিইও। এই দু’দিনে তিনি পশ্চিম মেদিনীপুর, মালদা, উত্তর দিনাজপুর এবং কোচবিহারে যাবেন। ভোটপ্রস্তুতি নিজে সরেজমিনে খতিয়ে দেখবেন। প্রত্যেক পুলিশ সুপারদের কোনও হিংসা দেখলেই কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনের আগে নির্বাচন কমিশনের এই কঠোর অবস্থান স্বাভাবিকভাবেই ভোটের পারদ বাড়িয়ে দিয়েছে। অনেকের মতে, এই নির্দেশগুলি যদি কার্যকরভাবে বাস্তবায়িত হয়, তবে রাজ্যের নির্বাচনী ইতিহাসে এক নতুন দৃষ্টান্ত স্থাপন হতে পারে।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি