‘ভোটারদের ভয় দেখালে দ্রুত ব্যবস্থা নিতে হবে,’ সমন্বয় বৈঠকে কড়া বার্তা কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কোনও রকম হুমকি দিলে দ্রুত ব্যবস্থা নিতে হবে, না হলে কড়া শাস্তির মুখে পড়তে হবে। আজ, রবিবার নিউ আলিপুরে ধনধান্য অডিটোরিয়ামে কলকাতা উত্তর, দক্ষিণ এবং দক্ষিণ ২৪ পরগনার ডিইও এবং পর্যবেক্ষকদের বৈঠকে এমনই কড়া বার্তা নির্বাচন কমিশনের। এছাড়াও বৈঠকে যোগ দিয়েছিলেন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণ হয়েছে প্রথম দফার ভোট। এবার সেই বিক্ষিপ্ত ঘটনাও যেন না হয় সেই দিকেও কড়া নজর দিয়েছে নির্বাচন কমিশন।

আরও পডুন: ডিগবাজি খেয়ে বিজেপিতে নাম লেখানোর ৪৮ ঘন্টায় ২০ লক্ষ অনুরাগী হারালেন রাঘব চাড্ডা

কলকাতা পুলিশের আওতাধীন এলাকায় বেশ কিছু জায়গা স্পর্শকাতর তালিকায় রয়েছে। সেখানে জিরো টলারেন্স নীতি বজায় রাখতে হবে বলেই নির্দেশ কমিশনের। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই দিকে নজর রাখতে হবে বলেই কড়া বার্তা দেওয়া হয়েছে কমিশনের তরফে। আজ, রবিবার কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে হওয়া এই বৈঠকে পারস্পরিক সমন্বয় নিয়ে আলোচনা হয়েছে। কমিশন সূত্রে খবর, ভোটের আগে আইনশৃঙ্খলা রক্ষায় কলকাতার পুলিশ কমিশনার (সিপি), পুলিশ সুপার (এসপি), ওসি, আইসি-সহ সব পুলিশ আধিকারিকদের কড়া বার্তা দেওয়া হয়েছে। এরই সঙ্গে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।

নিজ নিজ থানা এলাকার মধ্যে বিস্ফোরক উদ্ধার হলে কিংবা ভোটারদের ভয় দেখানোর চেষ্টা করা হলে, সংশ্লিষ্ট ওসি বা আইসি-কে চরম পরিণতির মুখে পড়তে হবে। এক্ষেত্রে কোনও প্রকার ঢিলেমি বা অজুহাত শোনা হবে না। কোনও ঘটনা ঘটার ২৪ ঘন্টার মধ্যেই দ্রুত ও কঠোর আইনি পদক্ষেপ নিশ্চিত করার কড়া বার্তা দেওয়া হয়েছে। ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রতিটি এলাকায় শান্তি বজায় রাখার জন্য পুলিশ প্রশাসনকে যে এখন থেকেই পূর্ণমাত্রায় সক্রিয় হতে হবে, এদিনের বৈঠক থেকে সেই বার্তাই স্পষ্ট করে দিল নির্বাচন কমিশন।

কারুর ট্র্যাজেডিতে স্বস্তি, বিজয় সরকারের চাকরি দেওয়ার সিদ্ধান্তে সিলমোহর সুপ্রিম কোর্টের

নেপালি তরুণীকে বিয়ে, ইসলামাবাদের নির্দেশে বাংলাজুড়ে ISI ঘাঁটি গড়ার চেষ্টায় ছিল পাকচর রানা

গর্ভাবস্থায় ঘর কেমন হওয়া উচিত? বাস্তু মতে হবু মায়ের জন্য মেনে চলুন এই ৫ নিয়ম

সুজি-আলুর মশলাদার জলখাবার! একবার বানালে রোজ খেতে চাইবেন

সম্পত্তি আগে! বাবার শেষকৃত্যের আগেই সাদা কাগজে বৃদ্ধের আঙুলের ছাপ নিলেন ছেলে

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ৪০ দেশের বিরুদ্ধে আমেরিকার অভিযোগ

কলকাতার খুব কাছ দিয়ে ঝাড়খণ্ডে ঘুরবে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী

উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে মৃত্যু ৭ শ্রমিকের, দুর্ঘটনাস্থল পরিদর্শনে মুখ্যমন্ত্রী