আসানসোলে তৈরি হতে চলেছে E-Scooty’র কারখানা

আসানসোলে E-Scooty’র কারখানা গড়তে চলেছে গুরুগ্রামের শিল্পসংস্থা BQi EV। ২০২৪ সাল থেকেই তাঁদের নতুন কারখানায় উৎপাদন চালু হয়ে যাবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার বুকে কলকাতা সহ রাজ্যের বড় বড় শহরে দূষণ কমাতে রাজ্য সরকার বিদ্যুতিক যানবাহণের ওপর জোর দিচ্ছে। আমজনতা যাতে পেট্রোল-ডিজেলের চার চাকার বা দুই চাকার গাড়ির পরিবর্তে বৈদ্যুতিক গাড়ি কেনার দিকে ঝোঁকেন তার জন্য রাজ্য সরকার Tax’র ক্ষেত্রেও ছাড় দিচ্ছে। এই ছাড়ের কারণে রাজ্যে বাড়ছে বৈদ্যুতিক গাড়ি বিক্রির পরিমাণও। এই অবস্থায় পশ্চিম বর্ধমান(Paschim Burdwan) জেলার আসানসোলে E-Scooty’র কারখানা গড়তে চলেছে গুরুগ্রামের শিল্পসংস্থা BQi EV। সব কিছু ঠিক থাকলে ২০২৪ সাল থেকেই তাঁদের নতুন কারখানায় উৎপাদন চালু হয়ে যাবে।

দেশে এখন পেট্রল–ডিজেলের দাম আগুন। তার সঙ্গে পেট্রোপণ্য দিয়ে গাড়ি চালালে হচ্ছে পরিবেশ দূষণ। এসব থেকে বাঁচতে মানুষজনের নজর এখন বৈদ্যুতিক যানবাহনের দিকে ঘুরিয়ে দিচ্ছে রাজ্য সরকার। এই অবস্থায় আসানসোলে(Asansol) তৈরি হতে চলেছে বৈদ্যুতিক স্কুটি–মোটরবাইক তৈরির কারখানা। আসানসোল দুর্গাপুল শিল্পাঞ্চলে এই কারখানা গড়ে উঠলে কিছুটা হলেও কর্মসংস্থান হবে বলে মনে করা হচ্ছে। আশা করা হচ্ছে ২০২৪ সালের এপ্রিল মাসের মধ্যেই এই বৈদ্যুতিক স্কুটি–মোটরবাইক কারখানায় নতুন উৎপাদন শুরু হয়ে যাবে। এই সংস্থা ইতিমধ্যেই গুরুগ্রামে তাঁদের কারখানা গড়ে তুলেছে। এটি বাংলার বুকে তাঁদের প্রথম এবং দেশে তাঁদের দ্বিতীয় কারখানা হতে চলেছে। আসানসোলের পাশাপাশি তারা হয়দরাবাদেও একটি কারখানা গড়ে তুলবে বলে সিদ্ধান্ত নিয়েছে। আসানসোলকে বেছে নেওয়ার মূলে উঠে এসেছে, এর ভৌগলিক অবস্থান। বাংলা ও ঝাড়খণ্ড সীমান্তে থাকা আসানসোল থেকে ওই দুই রাজ্য ছাড়াও খুব সহজেই বিহার ও ওড়িশার সঙ্গেও যোগাযোগ করা যায়। তাই আসানসোলকে তাঁরা নতুন কারখানা তৈরির জন্য চিহ্নিত করেছেন।

সংস্থার সিইও(BQi EV CEO) রাহুল সিনহা জানিয়েছেন, বাংলায় এখনই বেশ কয়েকটি জায়গায় তাঁদের শোরুম আছে। বাংলায় চাহিদা রয়েছে তাদের তৈরি বৈদ্যুতিক স্কুটি–মোটরবাইকের। এটাই নতুন করে কারখানা গড়ার তাগিদ তৈরি করেছে। ঝাড়খণ্ড–বিহারের বুকেও তাঁদের সংস্থার ভাল ব্যবসা রয়েছে। ‌উৎকৃষ্ট মানের স্কুটি এবং কম দাম–সহ আধুনিক ডিজাইন আকর্ষণ করেছে ক্রেতাদের। আসানসোলে কারখানা হলে আরও বেশি বেশি করে প্রোডাকশন হবে এবং এই রাজ্যে কয়েকশো মানুষের কর্মসংস্থান হবে বলে তাঁর দাবি। তাঁরা চেয়েছিলেন বাংলায় একটি কারখানা গড়ে তুলতে। ভবিষ্যতের কথা চিন্তা করে এই কারখানা তাঁরা আসানসোলে গড়ে তুলছেন।

‘প্রকৃত শত্রুকে চিনুন’, আমেরিকা-ইজরায়েলকে নিশানা করে মুসলিম রাষ্ট্রপ্রধানদের চিঠি মোজতবার

পুরভোটের টিকিট পাওয়ার মাপকাঠি জনপ্রিয়তা, জানিয়ে দিলেন সুকান্ত

‘সাহেব ছুটি মিললে স্ত্রীর শেষকৃত্যে হাজির থাকতে পারি’, ঊর্ধ্বতন অফিসারের কাছে করুণ আর্তি কনস্টেবলের

সরকারি হস্তক্ষেপের অভিযোগ, শ্রীলঙ্কার হাত থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব কাড়ল আইসিসি

উজবেকিস্তানের সর্বোচ্চ সম্মান ‘Oliy Darajali Dustlik’-তে ভূষিত হলেন মোদি

নদিয়ায় ভারত-বাংলাদেশ সীমান্তে ১৫ কেজির বেশি সোনা উদ্ধার, বিএসএফের জালে এক মহিলা

জলে ডুবে যাচ্ছিল ভাই, বাঁচাতে তিন দিদির ঝাঁপ, চার জনেরই সলিল সমাধি

রাতের অন্ধকারে মন্দির থেকে উধাও শীতলা-বিষ্ণুর বিগ্রহ, চুরি গেল ঠাকুরের গয়না-বাসনও

আগে ভর্তি হলেও ফের কাউন্সেলিংয়ে অংশ নিতে পারবে পড়ুয়ারা, বড় সিদ্ধান্ত জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের

নিজের গুমের বর্ণনা দিতে গিয়ে অঝোরে কাঁদলেন বাংলাদেশের‌ স্বরাষ্ট্রমন্ত্রী

‘উত্তম কুমারের অভিনয় প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে,’ জন্মশতবর্ষে মহানায়ককে স্মরণ মোদির

মার্চ মাস থেকেই গোটা দেশে লাগু হবে ‘One Nation, One Time’ ব্যবস্থা

নেহরুর মূর্তি ভেঙে জঙ্গলে ফেলার অভিযোগ, দুর্গাপুরে পুলিশকে ২৪ ঘণ্টার ‘ডেডলাইন’ কংগ্রেসের

এক্সপ্রেস ট্রেনে সুটকেসের মধ্যে থেকে উদ্ধার মহিলার দেহাংশ, কোথায় ঘটল হাড়হিম করা ঘটনা?